Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে
    ব্যাংক

    ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজান এলেই বদলে যায় ব্যয়ের ধরণ। মাসের শুরুতেই খাবারের খরচ বাড়ে। এরপর তালিকায় যোগ হয় নতুন পোশাক, জুতা, গয়না ও প্রয়োজনীয় নানা পণ্য। কেউ কেউ এ সময় দেশ-বিদেশেও ভ্রমণে যান। সব মিলিয়ে বাজারে বাড়তি চাপ তৈরি হয়।

    এই বাড়তি চাহিদাকে ঘিরে ব্যাংকগুলোও সক্রিয় হয়ে ওঠে। ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য ঘোষণা করা হয় নানা অফার ও মূল্যছাড়। ফলে কার্ডে কেনাকাটার প্রবণতা বাড়ে। নগদ লেনদেন চললেও ছাড় ও ক্যাশব্যাকের সুবিধায় অনেকেই কার্ড ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে ক্রেতারা একদিকে যেমন সুবিধা পান, অন্যদিকে ব্যাংকগুলোর লেনদেনও বাড়ে।

    ব্যাংক কর্মকর্তারা বলছেন, রোজা ও ঈদকে ঘিরে উৎসবমুখর কেনাকাটা বেড়ে যায়। তাই গ্রাহকদের সহজ লেনদেন নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়া হয়। সিটি ব্যাংক-এর কার্ড বিভাগের প্রধান তৌহিদুল আলম গণমাধ্যমকে জানান, রোজায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে কার্ডে গ্রাহকের খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ে। এ কারণেই ব্যাংকগুলো ছাড় ও ক্যাশব্যাক বাড়িয়ে দেয়।

    ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অফারের বিস্তারিত প্রকাশ করেছে। এসএমএসের মাধ্যমে শর্তসাপেক্ষ ছাড়ের তথ্যও জানানো হচ্ছে। বিভিন্ন বিপণিবিতানের ক্যাশ কাউন্টারেও এসব প্রচারণা চোখে পড়ছে।

    সিটি ব্যাংকের অফার:

    সিটি ব্যাংক এর অ্যামেক্স, ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট ও ডেবিট কার্ডে লাইফস্টাইল ও গ্রোসারি আউটলেটে সর্বোচ্চ ২৫ শতাংশ ক্যাশব্যাক রয়েছে। ৭০০টির বেশি রিটেইল স্টোরে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ১০০টির বেশি রেস্তোরাঁয় খাবারের বিলে ৩০ শতাংশ পর্যন্ত এবং বিভিন্ন অনলাইন মার্চেন্ট ও ফুড ডেলিভারিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে।

    ইফতার ও ডিনারের জন্য ৫০টির বেশি রেস্তোরাঁ ও তারকা হোটেলে বিশেষ অফার আছে। অ্যামেক্স ডেবিট কার্ডধারীরা নির্দিষ্ট পাঁচতারকা হোটেলে একটি প্যাকেজ কিনলে পরবর্তী প্যাকেজে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন।

    ব্র্যাক ব্যাংকের সুবিধা:

    ব্র্যাক ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকেরা ১ হাজার ৪০০টির বেশি আউটলেটে ছাড় পাচ্ছেন। বিভিন্ন তারকা হোটেলে ইফতার, ডিনার ও সাহ্‌রিতে একটি প্যাকেজ কিনলে চারটি পর্যন্ত ফ্রি বুফে অফার রয়েছে।

    এ ছাড়া ৫৩টি হোটেল ও রেস্তোরাঁয় ৩০ শতাংশ পর্যন্ত ডাইনিং ছাড় মিলছে। ১১৯টি লাইফস্টাইল পার্টনার শপে রয়েছে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়। ২৫টি গয়নার দোকানে সর্বোচ্চ ৪৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অনলাইন কেনাকাটায় আড়ং, অ্যাপেক্স ও বাটায় ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে। লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, মম ইনসহ ৩৫টি ট্রাভেল ও এয়ারলাইনস পার্টনারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে।

    প্রাইম ব্যাংকের ক্যাশব্যাক:

    প্রাইম ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ডধারীরা লাইফস্টাইল কেনাকাটায় ২০ থেকে ৩৫ শতাংশ ছাড় পাচ্ছেন। নির্দিষ্ট তারকা হোটেল ও রেস্তোরাঁয় ইফতার ও ডিনারে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডে কেনাকাটায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

    ইস্টার্ন ব্যাংকের অফার:

    ইস্টার্ন ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডে ১৩টি তারকা হোটেলে ইফতার ও ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি’ সুবিধা আছে। ৭০টি লাইফস্টাইল ব্র্যান্ডে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। জুয়েলারি ও মেকওভারের জন্য ২৫টি আউটলেটে ১০ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

    ডাচ্–বাংলা ব্যাংকের ক্যাশব্যাক:

    ডাচ্–বাংলা ব্যাংকের পাঁচতারকা হোটেলে ইফতার ও ডিনারে একটির মূল্যে চারটি অফার দিচ্ছে। তাদের ক্রেডিট কার্ডে আড়ং, আগোরা, অ্যাপেক্স, বাটা, চালডাল, দারাজ, ইউনিমার্ট ও মীনা বাজারে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে।

    নেক্সাস–পে ও রকেট অ্যাপে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেও ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। বে, লোটো, পিৎজা হাট, কেএফসি, ইজি, জেন্টেল পার্ক ও সেইলরেও এ সুবিধা মিলছে।

    ইউসিবির অফার:

    ইউসিবির ক্রেডিট কার্ডধারীরা স্বপ্ন, আগোরা ও মীনা বাজারে ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন। আড়ং, অ্যাপেক্স, বাটা, আর্টিসান ও ইয়েলোতে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারি ব্যাংক মিলিয়ে ডেবিট কার্ড রয়েছে চার কোটির বেশি। ক্রেডিট কার্ড প্রায় ২৮ লাখ এবং প্রিপেইড কার্ড প্রায় ৯০ লাখ। ২০২০ সালের ডিসেম্বরে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ২ লাখ ৫ হাজার ২৪৪ কোটি টাকা। রমজানে বাড়তি খরচ সামাল দিতে ছাড় ও ক্যাশব্যাক এখন বড় ভরসা। ব্যাংক ও গ্রাহক—উভয়ের জন্যই এটি হয়ে উঠেছে উৎসবকেন্দ্রিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ২০২৫ সালে ব্রাক ব্যাংকের মুনাফা ২,২৫১ কোটি টাকা

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    কেন্দ্রীয় ব্যাংক যেভাবে টাকা ছাপিয়ে ঋণ দেয় সরকারকে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.