Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গভর্নরকে স্বৈরাচার আখ্যার জেরে শোকজ, পরদিনই ৩ কর্মকর্তা বদলি
    ব্যাংক

    গভর্নরকে স্বৈরাচার আখ্যার জেরে শোকজ, পরদিনই ৩ কর্মকর্তা বদলি

    Najmus Sakibফেব্রুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার কারণে সংস্থার তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। শোকজ নোটিশ জারির পরপরই মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ তাদের এই বদলির আদেশ দেয়।

    বদলিকৃত কর্মকর্তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

    আদেশ অনুযায়ী, পরিচালক নওশাদ মোস্তফাকে ঢাকা থেকে বরিশাল অফিসে বদলি করা হয়েছে। মাসুম বিল্লাহ রংপুর অফিসে এবং গোলাম মোস্তফা শ্রাবণ বগুড়া অফিসে পাঠানো হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি এই তিন কর্মকর্তার নেতৃত্বে একটি আকস্মিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের পক্ষে সর্বদলীয় কমিটির ব্যানারে আয়োজন করা হয়।

    সেখানে তারা বর্তমান গভর্নরের নীতি ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে দুর্বল ব্যাংকসমূহ এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করা হয়। ওই সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে অভিহিত করা হয়।

    ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রথমে তাদের শোকজ করা হয়। এরপর ঢাকার বাইরে বদলি করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ২০২৫ সালে ব্রাক ব্যাংকের মুনাফা ২,২৫১ কোটি টাকা

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    কেন্দ্রীয় ব্যাংক যেভাবে টাকা ছাপিয়ে ঋণ দেয় সরকারকে

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.