Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি সংকটে দোকানপাট সন্ধ্যায় বন্ধ হওয়ায়  অবিক্রীত রয়েছে ১৩ হাজার কোটি টাকার বৈশাখী পণ্য
    বাণিজ্য

    জ্বালানি সংকটে দোকানপাট সন্ধ্যায় বন্ধ হওয়ায়  অবিক্রীত রয়েছে ১৩ হাজার কোটি টাকার বৈশাখী পণ্য

    নিউজ ডেস্কএপ্রিল 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে চলমান জ্বালানি সংকট ও বাজারে সময়সীমা কমে যাওয়ার প্রভাব এবার সরাসরি পড়েছে পহেলা বৈশাখ কেন্দ্রিক ব্যবসায়। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, বৈশাখ উপলক্ষে তৈরি করা বিপুল পরিমাণ পণ্যের বড় অংশ অবিক্রীত থেকে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার কোটি টাকা।

    প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও কারুশিল্পীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবারের মৌসুমে মোট বিক্রির লক্ষ্য ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা, কিন্তু বাস্তবে তা অনেক কমে গেছে।

    ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকটের কারণে সন্ধ্যার পর দোকান ও বিপণিবিতান বন্ধ রাখতে হওয়ায় ক্রেতাদের বড় একটি অংশ কেনাকাটার সুযোগ পাননি। সাধারণত সন্ধ্যা ও রাতের সময়ই বৈশাখি কেনাকাটার মূল সময় হলেও এবার সেই সুযোগ সীমিত ছিল। ফলে বিভিন্ন ব্র্যান্ডে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পণ্য অবিক্রীত রয়ে গেছে। কিছু ক্ষেত্রে এই হার আরও বেশি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের অর্ধেক পর্যন্ত বিক্রি করতে পারেনি।

    ফ্যাশন খাতের উদ্যোক্তারা বলছেন, গত বছরের তুলনায় বিক্রি কিছুটা বাড়লেও তা প্রত্যাশার তুলনায় অনেক কম। সময়সীমা কমে যাওয়া এবং বাজারে মানুষের উপস্থিতি কমে যাওয়াই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ব্যবসায়ীদের মতে, সাধারণত বৈশাখের বিক্রির বড় অংশই সন্ধ্যার পর হয়। কিন্তু দোকান আগেভাগে বন্ধ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এতে সামগ্রিক বিক্রিতে বড় ধস নেমেছে।

    একাধিক ব্যবসায়ী সংগঠনের হিসাব অনুযায়ী, অবিক্রীত পণ্যের হার গড়ে ৪০ শতাংশের কাছাকাছি। এতে শুধু বড় ব্র্যান্ড নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট উদ্যোক্তা ও কারুশিল্পীরাও। এদিকে বিক্রির চিত্র নিয়ে বিভিন্ন মত থাকলেও সবাই একমত যে, সময়সীমা কমে যাওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেকেই মনে করছেন, দোকান খোলা রাখার সময় বাড়ানো গেলে বিক্রি আরও বাড়তে পারত।

    অন্যদিকে অবিক্রীত পণ্যের চাপ ব্যবসায়ীদের নগদ অর্থপ্রবাহে সংকট তৈরি করেছে। কর্মচারীর বেতন, দোকান ভাড়া ও উৎপাদন খরচ মেটানো নিয়ে অনেক প্রতিষ্ঠান এখন দুশ্চিন্তায় পড়েছে। বিশ্লেষকদের মতে, মৌসুমি বাণিজ্য নির্ভর খাতগুলো এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। সময়মতো বাজার সচল না থাকলে বিপুল বিনিয়োগ আটকে যায়, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে পুরো খাতের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    বাণিজ্য

    সিলেট ও পাবনায় এসএমই শিল্পপার্ক করবে বিসিক: বাণিজ্যমন্ত্রী

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.