Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি: অতিরিক্ত শুল্কের অর্থ আদায়ে তৎপর রপ্তানিকারকেরা
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি: অতিরিক্ত শুল্কের অর্থ আদায়ে তৎপর রপ্তানিকারকেরা

    নিউজ ডেস্কUpdated:মে 10, 2026মে 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি বাণিজ্য আদালত। গত বৃহস্পতিবার দেওয়া এ রায়ে আদালত জানিয়েছে, মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে। তবে আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হবে শুধু দুটি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠান ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্ষেত্রে।

    এই রায়ের পর অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অতিরিক্ত শুল্ক অবৈধ ঘোষণার আবেদন এবং আগেই দেওয়া অর্থ ফেরত চাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের রপ্তানিকারকরাও সেই সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করেছেন।

    নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, অতিরিক্ত শুল্ক পরিশোধের দায়িত্ব মূলত ক্রেতা প্রতিষ্ঠানের হলেও অনেক বাংলাদেশি রপ্তানিকারক ক্রেতা ধরে রাখতে সেই ব্যয়ের একটি অংশ নিজেরা বহন করেছেন। তিনি জানান, সংগঠনটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে। সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। সেগুলো যাচাই করে সম্ভাব্য পাওনার হিসাব নির্ধারণ করা হবে।

    আদালতের রায়ে আরও বলা হয়েছে, মামলার বাইরে থাকা অন্যান্য আমদানিকারকদের ক্ষেত্রে জুলাই পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকতে পারে। ফলে সব প্রতিষ্ঠানের জন্য এখনই শুল্ক বাতিল হচ্ছে না।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ১৭১ কোটি ৯৩ লাখ ডলারের। এসব পণ্যের বিপরীতে ট্রাম্প প্রশাসনের আরোপিত পাল্টা শুল্ক বাবদ ৬০৬ কোটি ৪২ লাখ ডলারের বেশি অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। এই বাড়তি ব্যয় বহন করেছে আমদানিকারক, আন্তর্জাতিক ক্রেতা ও বাংলাদেশের রপ্তানিকারকেরা।

    তবে আদালত এখনো যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ও প্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেনি। ফলে বাংলাদেশি রপ্তানিকারকেরা পুরো অর্থ ফেরত পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, বিষয়টি আইনি দিক থেকে বেশ জটিল। পুরো পরিস্থিতি পরিষ্কার হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তিনি জানান, অতিরিক্ত শুল্কের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে একটি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এবং তারা সংগঠনের সদস্যদের সহায়তা করবে।

    সংগঠনটির সাবেক পরিচালক ও একটি জিনস কাপড়ভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বেশির ভাগ ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের বোঝা কে বহন করবে, তা আমদানিকারক ও রপ্তানিকারকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয়েছে। অনেক সময় এসব সমঝোতার আনুষ্ঠানিক নথিও থাকে না। ফলে আমদানিকারক প্রতিষ্ঠান অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানালে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    বাণিজ্য

    সিলেট ও পাবনায় এসএমই শিল্পপার্ক করবে বিসিক: বাণিজ্যমন্ত্রী

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.