Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী
    বাণিজ্য

    চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

    নিউজ ডেস্কজুন 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সচেতনতার ঘাটতির কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে বিক্রি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    আজ সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ ব্যবহার না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এতে অনেক চামড়ার মান কমে যায় এবং বাজারে বিক্রির সময় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।

    তিনি আরও বলেন, সরকার সাধারণত লবণযুক্ত ও সঠিকভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে মান নষ্ট হওয়ায় নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না।

    মন্ত্রী জানান, চামড়া সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক জায়গায় সংরক্ষণে অবহেলা ও সচেতনতার অভাবে চামড়ার গুণগত মান ধরে রাখা সম্ভব হয়নি। চামড়া খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে কাজে লাগতে পারে। এ জন্য মাঠপর্যায়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি।

    এ সময় আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, এবারের বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশ-আরব আমিরাত বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্যোগ

    সেপ্টেম্বর 2, 2026
    বাণিজ্য

    প্রিপেইড মিটারে বাড়তি টাকা কাটা নিয়ে গ্রাহকদের ভুল ভাঙাল ডিপিডিসি

    সেপ্টেম্বর 2, 2026
    বাণিজ্য

    আমপট্টি থেকে কাপড়ের সাম্রাজ্য, বদলে যাচ্ছে ইসলামপুরের ব্যবসা

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প ব্যয় সাড়ে ১৬ হাজার কোটি, নেপথ্যে কে?

    বাংলাদেশ সেপ্টেম্বর 2, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.