Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় সরকার
    বাণিজ্য

    বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় সরকার

    নিউজ ডেস্কUpdated:জুন 13, 2026জুন 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় সরকার। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন গণতান্ত্রিক সরকার পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারত্বকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী।

    গতকাল শুক্রবার (১২ জুন) চীন–দক্ষিণ এশিয়া মেলা উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের একটি হোটেলে সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মন্ত্রী বলেন, দুই দেশের জনগণ যাতে বাস্তব ও প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে, সে ধরনের টেকসই সম্পর্ক গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারই প্রতিফলন হিসেবে এবারের আয়োজনে বাংলাদেশের রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, আজ কুনমিং শহরে ‘বাংলাদেশ ডে’ উদযাপন দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতীক। দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় এই আস্থা ও সহযোগিতা গড়ে উঠেছে। তিনি বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে তুলে ধরে বলেন, এটি শুধু একটি স্লোগান নয়, বরং বিশ্বের জন্য একটি উন্মুক্ত আহ্বান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট লিউ কী লিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ৬০ দিনের মধ্যে অতিরিক্ত কর ফেরত দেওয়ার নতুন বিধান

    জুন 15, 2026
    বাণিজ্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গ্যাস ভর্তুকি তিনগুণ বেড়েছে

    জুন 15, 2026
    বাণিজ্য

    অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.