Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজিটাল লেনদেনে ১৩% প্রবৃদ্ধি, বদলাচ্ছে অর্থনীতির চিত্র
    বাণিজ্য

    ডিজিটাল লেনদেনে ১৩% প্রবৃদ্ধি, বদলাচ্ছে অর্থনীতির চিত্র

    নিউজ ডেস্কজুন 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে ডিজিটাল আর্থিক লেনদেনের ব্যবহার আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালে ডিজিটাল লেনদেনের সংখ্যা ও মূল্য—দুই ক্ষেত্রেই ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের পেমেন্ট ব্যবস্থার ভারসাম্যপূর্ণ ও টেকসই সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, এক বছরে ডিজিটাল লেনদেনের সংখ্যা ৪৮২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ৫৪৬ কোটি ৩০ লাখে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের পরিমাণ ৯০ লাখ ৩৮ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১ কোটি ২ লাখ ২৪ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, আগে যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম মূলত মোবাইল রিচার্জ বা ছোটখাটো পেমেন্টে সীমাবদ্ধ ছিল, এখন গ্রাহকরা ইউটিলিটি বিল, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি এবং উচ্চমূল্যের ই-কমার্স কেনাকাটার মতো বড় অঙ্কের লেনদেনেও ডিজিটাল মাধ্যম ব্যবহার করছেন।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল লেনদেন এখন আর পরীক্ষামূলক কোনো বিষয় নয়; এটি মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। লেনদেনের সংখ্যা ও মূল্যের সমান হারে বৃদ্ধি প্রমাণ করে যে দেশের ডিজিটাল অবকাঠামো এখন অধিক সংখ্যক এবং উচ্চমূল্যের উভয় ধরনের লেনদেন পরিচালনায় সক্ষম।

    অন্যদিকে, ডিজিটাল নয় এমন লেনদেনের সংখ্যাও বেড়েছে। ২০২৫ সালে এ ধরনের লেনদেনের পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৩৯ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। তবে এসব লেনদেনের মোট মূল্য ৭ শতাংশ কমে ২০৯ লাখ ৪৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

    বাংলাদেশ ব্যাংক বলছে, এর অর্থ হলো মানুষ এখনও প্রচলিত মাধ্যমে লেনদেন করছে, কিন্তু বড় অঙ্কের অর্থ স্থানান্তর ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। ফলে অ-ডিজিটাল লেনদেনের সংখ্যা বাড়লেও প্রতিটি লেনদেনের গড় মূল্য কমছে।

    সব মিলিয়ে ২০২৫ সালে দেশে মোট লেনদেনের সংখ্যা ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫ কোটি ৯০ লাখে পৌঁছেছে। তবে মোট লেনদেনের আর্থিক মূল্য সামান্য ১ শতাংশ কমে ৩১১ লাখ ৭২ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

    বিশ্লেষকদের মতে, ডিজিটাল লেনদেনের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরও আধুনিক ও দক্ষ পেমেন্ট ব্যবস্থার ভিত্তি তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    পোশাক রপ্তানিতে ভিয়েতনামের পেছনে বাংলাদেশ, হারানোর শঙ্কা প্রতিযোগিতার সক্ষমতা

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: লাভের চেয়ে ক্ষতির শঙ্কাই বেশি

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.