Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিগারেটের দামে গরমিল, ঝুঁকিতে ৪ হাজার কোটি টাকার রাজস্ব
    বাণিজ্য

    সিগারেটের দামে গরমিল, ঝুঁকিতে ৪ হাজার কোটি টাকার রাজস্ব

    নিউজ ডেস্কজুন 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিগারেটের মূল্য নির্ধারণে বাস্তবতা ও সরকারি ঘোষণার মধ্যে বড় ধরনের অসঙ্গতির কারণে চলতি অর্থবছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকিতে রয়েছে সরকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এক সমীক্ষায় এমন আশঙ্কার কথা তুলে ধরেছে।

    সোমবার জাতীয় প্রেসক্লাবে তামাক খাতের করনীতি ও সংস্কার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষক ইহতিসাম হাসান।

    প্রতিবেদনে বলা হয়, সরকার নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬২ টাকা নির্ধারণ করলেও বাজারে সেই দামে পণ্য পাওয়া যাচ্ছে না। খুচরা পর্যায়ে প্রতি শলাকা সিগারেট ৬ টাকা ২০ পয়সার পরিবর্তে ৭ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে মধ্যম স্তরের সিগারেটের ক্ষেত্রেও সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের।

    গবেষকদের মতে, সরকারি নির্ধারিত মূল্য ও বাজারমূল্যের এই ব্যবধানের কারণে কর ও শুল্ক আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। শুধু নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট বাজারেই এ কারণে প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

    সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়ে মূল্য ও কর কাঠামো নির্ধারণ করায় সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। তাঁর মতে, কাগজে-কলমে নির্ধারিত মূল্য এবং বাস্তব বাজারদরের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, সেটিই রাজস্ব ফাঁকির অন্যতম কারণ। এই অসঙ্গতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

    তিনি আরও বলেন, ই-সিগারেট ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে সরকারের বর্তমান নীতিতেও বেশ কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে সংজ্ঞাগত অস্পষ্টতা এবং কিছু পণ্যের বৈধতা দেওয়ার প্রচেষ্টা ভবিষ্যতে তরুণদের মধ্যে তামাকজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    রাজস্ব ক্ষতি কমাতে এবং বাজার বাস্তবতার সঙ্গে কর কাঠামোর সামঞ্জস্য আনতে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬২ টাকার পরিবর্তে ৭০ টাকা এবং মধ্যম স্তরের প্যাকেটের মূল্য ৯২ টাকার পরিবর্তে ১০০ টাকা নির্ধারণের সুপারিশ করে পিপিআরসি।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাফিউন এন শিমুল এবং এস এম আবদুল্লাহও বক্তব্য দেন। তারা তামাক খাতে করনীতি সংস্কার, মূল্য কাঠামোর স্বচ্ছতা এবং রাজস্ব আহরণে কার্যকর নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    বিশ্লেষকদের মতে, সিগারেটের মূল্য নির্ধারণে বাস্তব বাজার পরিস্থিতি বিবেচনায় না নিলে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় ব্যাহত হবে, অন্যদিকে করনীতি কাঙ্ক্ষিত জনস্বাস্থ্য লক্ষ্য অর্জনেও ব্যর্থ হতে পারে। ফলে মূল্য, কর ও বাজার তদারকির মধ্যে সমন্বিত নীতি গ্রহণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    জাহাজ ভাঙা শিল্পে বিশ্বসেরা বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    জুন 22, 2026
    বাণিজ্য

    ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

    জুন 22, 2026
    অর্থনীতি

    দীর্ঘ পথ পেরিয়েও অসম্পূর্ণ চামড়া শিল্পনগরী

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.