Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপের ছয় দেশে ওষুধ বিক্রির অনুমোদন পেল রেনাটা
    বাণিজ্য

    ইউরোপের ছয় দেশে ওষুধ বিক্রির অনুমোদন পেল রেনাটা

    নিউজ ডেস্কজুন 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে বাজারজাত করার অনুমোদন অর্জন করেছে। আজ মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

    রেনাটার তথ্য অনুযায়ী, ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর পদ্ধতির আওতায় অনুমোদন পাওয়ায় এখন আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মাল্টার বাজারে ওষুধটি সরবরাহ করা যাবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই অনুমোদন শুধু নতুন বাজারে প্রবেশের সুযোগই নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড পূরণে রেনাটার সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে এটি বিশ্বের বিভিন্ন দেশের রোগীদের আন্তর্জাতিক মানের ওষুধ সরবরাহে কোম্পানিটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

    লেভোথাইরক্সিন একটি বহুল ব্যবহৃত কৃত্রিম থাইরয়েড হরমোন। এটি মূলত হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড-সম্পর্কিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ওষুধটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রোগীর বিপাকীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এর মাত্রা বা গুণগত মানে সামান্য পরিবর্তন হলেও চিকিৎসার ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

    রেনাটা জানিয়েছে, ইউরোপীয় মান নিয়ন্ত্রণব্যবস্থা এবং গবেষণা ও উন্নয়নভিত্তিক বিশেষ ফর্মুলেশনের মাধ্যমে ওষুধটির প্রতিটি ট্যাবলেটে নির্ভুল মাত্রা নিশ্চিত করা হয়। এর ফলে রোগীর নিরাপত্তা বজায় রাখা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

    বাংলাদেশের বাজারে রেনাটা ‘থাইরক্স’ নামে এই ওষুধ বাজারজাত করে আসছে। থাইরয়েড রোগের চিকিৎসায় এটি দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের পাশাপাশি ইউরোপের বাজারেও নিরাপদ, নির্ভরযোগ্য ও উচ্চমানের লেভোথাইরক্সিন সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    মৎস্য ও সামুদ্রিক খাতে বিনিয়োগে নতুন উদ্যোগ

    জুন 30, 2026
    বাণিজ্য

    বেপজায় ২১.৬০ মিলিয়ন ডলার বিনিয়োগে হবে জুতার কারখানা

    জুন 30, 2026
    বাণিজ্য

    মিয়ানমার পেল গ্যাস, ভারত তুলছে : বাংলাদেশ এখনো অপেক্ষায় কেন?

    জুন 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.