Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈদেশিক বাণিজ্যে নতুন ফরোয়ার্ড রেট নীতি চালু
    বাণিজ্য

    বৈদেশিক বাণিজ্যে নতুন ফরোয়ার্ড রেট নীতি চালু

    নিউজ ডেস্কজুলাই 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমদানি বাণিজ্যে সুদের হার ওঠানামাজনিত ঝুঁকি কমাতে ফরোয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্স আমদানি লেনদেনে এই সুবিধা ব্যবহার করা যাবে।

    আজ বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে বিদেশি মুদ্রায় আমদানি ঋণগ্রহীতাদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআর-এর ওঠানামাজনিত ঝুঁকি থেকে আমদানিকারকদের সুরক্ষা দেওয়া।

    ফরোয়ার্ড রেট চুক্তি এমন একটি ব্যবস্থা, যেখানে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের জন্য সুদের হার আগাম নির্ধারণ করা হয়। এতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের অনিশ্চয়তা থেকে আগাম সুরক্ষা পাওয়া যায়। অন্যদিকে ইউজেন্স আমদানি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পণ্য গ্রহণের পর নির্ধারিত সময় শেষে মূল্য পরিশোধ করা হয়।

    এসওএফআর হলো মার্কিন ডলারে এক দিনের ধার নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত একটি মানদণ্ডভিত্তিক সুদের হার। উদাহরণ হিসেবে ধরা যায়, কোনো আমদানিকারক ছয় মাসের জন্য বিদেশি ঋণ নিলে এসওএফআর-এর সঙ্গে ৩ শতাংশ যোগ হয়ে সুদের হার নির্ধারিত হয়। পরবর্তীতে এসওএফআর বাড়লে মোট সুদের হারও বেড়ে যায়। এই ওঠানামার ঝুঁকি কমাতেই ফরোয়ার্ড রেট চুক্তি কার্যকর ভূমিকা রাখবে।

    নতুন ব্যবস্থায় এই চুক্তি শুধু ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে এটি সম্পৃক্ত থাকতে হবে। কোনো ধরনের জল্পনা বা অরক্ষিত অবস্থান নেওয়ার সুযোগ রাখা হয়নি। ভবিষ্যতের জন্য নির্দিষ্ট সুদের হার আগাম নির্ধারণ করাই এই ব্যবস্থার মূল কাঠামো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিকৃত হার এবং প্রচলিত মানদণ্ডভিত্তিক হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি সম্পন্ন হবে।

    ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রেও ব্যাংকগুলোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব চুক্তিজনিত ঝুঁকি একই দিনে সমান্তরাল লেনদেনের মাধ্যমে সমন্বয় করতে হবে, যাতে ব্যাংকের নিজস্ব হিসাবে বাজারঝুঁকি না থাকে। মূল্য নির্ধারণে ব্যাংকের সর্বোচ্চ মার্জিন ১০ ভিত্তি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মোট চুক্তির পরিমাণ ব্যাংকের গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

    এ ছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন চুক্তি কাঠামো অনুসরণ, দৈনিক বাজারমূল্যায়ন এবং শক্তিশালী অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তি আগাম সমাপ্ত হলে তা প্রচলিত বাজারদরে নিষ্পত্তি করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

    অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে আমদানিকারকেরা সুদের হারজনিত অনিশ্চয়তা থেকে সুরক্ষা পাবেন। একই সঙ্গে নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে দেশে আর্থিক ডেরিভেটিভস বাজারের বিকাশেও এটি সহায়ক হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    পোশাক রপ্তানি বাড়লেও অর্থবছরে কমেছে বৈদেশিক আয়

    জুলাই 2, 2026
    বাণিজ্য

    ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় চাঙা ব্যবসা-বাণিজ্য

    জুলাই 2, 2026
    বাণিজ্য

    এনসিটি চুক্তিতে বিলম্ব হলে বাংলাদেশ-আমিরাতের সমঝোতায় প্রভাব পড়তে পারে: সিপিএ চেয়ারম্যান

    জুলাই 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.