Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২ নভেম্বর থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা, শর্ত মানলেই তাৎক্ষণিক সনদ
    বাণিজ্য

    ১২ নভেম্বর থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা, শর্ত মানলেই তাৎক্ষণিক সনদ

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে কোম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম, সংক্ষেপে ইবিআরএস। এখন থেকে নামের ছাড়পত্র ও নিবন্ধনের সব নতুন আবেদন এই ব্যবস্থার মাধ্যমেই করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। নামের ছাড়পত্র পেতেও আগের চেয়ে কম সময় লাগবে।

    যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির কাজ করছে। এ কারণে পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমার স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকছে।

    এত দিন নামের ছাড়পত্র নেওয়া, কাগজপত্র জমা দেওয়া, আবেদন যাচাই ও নিবন্ধন সনদ পাওয়ার জন্য ব্যবসায়ীদের একাধিক ধাপ পেরোতে হয়েছে। কোথাও তথ্যের ঘাটতি বা কাগজপত্রে অসংগতি থাকলে সময় আরও বেড়ে যেত। ব্যবসা শুরুর আগেই এই জটিলতা উদ্যোক্তাদের বাড়তি খরচ ও অনিশ্চয়তার মুখে ফেলত। এ পরিস্থিতি বদলাতে নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসি। এ বিষয়ে ইতোমধ্যে পরিপত্রও জারি হয়েছে।

    পরিপত্র অনুযায়ী, নামের ছাড়পত্র ও নিবন্ধনের কার্যক্রম নতুন ব্যবস্থার আওতায় আসবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। আবেদনকারীর ব্যবহৃত দলিল ও তথ্যের ধরনের ওপর নির্ভর করবে, কোন আবেদন সরাসরি সিস্টেমে নিষ্পত্তি হবে আর কোনটি কর্মকর্তাদের যাচাইয়ের পর।

    আবেদনকারী নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে এবং সব তথ্য, ফি, পরিচয় যাচাই ও ওটিপি সম্মতি নিশ্চিত করলে আবেদন তাৎক্ষণিক অনুমোদিত ও নিবন্ধিত হবে। কেউ নিজের তৈরি সংঘস্মারক ও সংঘবিধি জমা দিলে আরজেএসসির কর্মকর্তারা তা যাচাই করে সিদ্ধান্ত নেবেন।

    নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে যাচাই করা হবে। মোবাইল নম্বর ব্যক্তির নিজের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত না হলে তাঁকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। নিবাসী শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের দিতে হবে বৈধ পাসপোর্ট নম্বর ও স্ক্যান কপি। সংশ্লিষ্ট সবার সম্মতি ই-মেইলে পাঠানো লিংকের মাধ্যমে ওটিপি দিয়ে নিশ্চিত করতে হবে।

    নামের ছাড়পত্রের আবেদন প্রথমে সিস্টেম যাচাই করবে। এরপর পরিদপ্তরের কর্মকর্তারা পুনরায় যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে তা নিষ্পত্তি করবেন। ভবিষ্যতে সিস্টেমের অ্যালগরিদম উন্নত হলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিক ছাড়পত্র দেওয়া হবে।

    পুরোনো সিস্টেমের আবেদন নিয়েও নির্দেশনা আছে পরিপত্রে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যেসব নামের ছাড়পত্রের বিপরীতে নিবন্ধনের আবেদন হয়নি, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন সিস্টেমে চলে যাবে এবং মেয়াদ বহাল থাকবে। ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া নিবন্ধন আবেদনও নতুন ব্যবস্থায় স্থানান্তরিত হবে।

    নিবন্ধন অনুমোদনের পর ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ ও অন্যান্য ফরম সংশ্লিষ্টদের ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। আবেদন করা যাবে ebrs.rjsc.gov.bd ঠিকানায়। এ ছাড়া আরজেএসসির ওয়েবসাইট বা প্রচলিত ই-সেবার মাধ্যমেও নতুন ব্যবস্থায় প্রবেশ করা যাবে।

    উদ্যোক্তাদের জন্য এই পরিবর্তন ব্যবসা শুরুর পথ সহজ করতে পারে। বিশেষ করে মডেল দলিল ব্যবহার করলে সময় ও খরচ দুটোই কমার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এনআইডি, ই-টিআইএন ও মোবাইল নম্বর যাচাইয়ের বাধ্যবাধকতা ভুয়া বা অসম্পূর্ণ তথ্যে কোম্পানি নিবন্ধনের ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে আশা করা যায়। তবে নতুন সফটওয়্যারের কার্যকারিতা এবং চালুর প্রথম দিকে কারিগরি জটিলতা কতটা সামলানো যায়, তার ওপরই নির্ভর করবে এই উদ্যোগের সফলতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    চীনের পুরোনো মুঠোফোনের বড় বাজার বাংলাদেশ ও আফ্রিকা

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.