Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানের বাজারে স্বস্তি ফেরাতে মাঠে নামছে টিসিবির ৫২০ ট্রাক
    বাণিজ্য

    রমজানের বাজারে স্বস্তি ফেরাতে মাঠে নামছে টিসিবির ৫২০ ট্রাক

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে বিক্রয় কার্যক্রম বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি এবার সারা দেশে ৫২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০।

    নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন প্রায় ৪০ লাখ মানুষ। আগের বারের চেয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে ছয় লাখ। শুধু ট্রাকের সংখ্যা বাড়ানোই নয়, রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি বাড়তি পরিমাণে সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

    এর পাশাপাশি স্মার্ট কার্ডের আওতাভুক্ত পরিবারের বাইরের ক্রেতাদের জন্যও খোলাবাজারে বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর কথা ভাবছে টিসিবি। বিষয়টি বাস্তবে রূপ পেলে কার্ডধারী নন, এমন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারও কম দামে পণ্য কেনার সুযোগ পাবে।

    টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানকে সামনে রেখে পণ্য সংগ্রহের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, নিয়মিত বিতরণ কার্যক্রমে ঘাটতির আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের বাইরে বড় জনগোষ্ঠীর কাছে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা রয়েছে। এ জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। যদিও বাড়তি আমদানির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য টিসিবি একটি বার্ষিক সংগ্রহ পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় দেশি ও বিদেশি বাজার থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। রমজানে এসব পণ্যের চাহিদা সাধারণত বেড়ে যায়। তাই সময়মতো সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করা সংস্থাটির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

    এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) পরিসংখ্যানেও নিত্যপণ্যের আমদানি বাড়ার চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ভোজ্যতেল এসেছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। একই সময়ে সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।

    চিনির আমদানিও বেড়েছে। আলোচ্য সময়ে দেশে এসেছে ৬ লাখ ৮৭ হাজার টন চিনি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলার আমদানিতে দেখা গেছে সবচেয়ে বড় উল্লম্ফন। প্রায় চার মাসে এসেছে ৮২ হাজার টন ছোলা, অথচ আগের বছরের একই সময়ে এসেছিল মাত্র ১২ হাজার টন।

    মসুর ডালের আমদানি দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুরের আমদানিও বেড়ে হয়েছে ১১ হাজার টন, যেখানে আগের বছর একই সময়ে এসেছিল ৪ হাজার টন।

    আমদানি ও সরকারি সংগ্রহের এই অগ্রগতি এবং বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ রমজানে বাজারে সরবরাহ ধরে রাখতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সাধারণ ক্রেতারা কতটা স্বস্তি পাবেন, তা নির্ভর করবে পণ্য সময়মতো বাজারে পৌঁছানো এবং সাশ্রয়ী দামে বিক্রি নিশ্চিত করার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    চীনের পুরোনো মুঠোফোনের বড় বাজার বাংলাদেশ ও আফ্রিকা

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.