Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্পের দৌরাত্ম্য, কড়া ব্যবস্থার দাবি বিএলডিএর
    বাণিজ্য

    পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্পের দৌরাত্ম্য, কড়া ব্যবস্থার দাবি বিএলডিএর

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটির অভিযোগ, একটি অসাধু চক্র রাজউকের কোনো অনুমোদন ছাড়াই ল্যান্ড প্রজেক্টের নামে প্লট বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএলডিএ জানায়, রাজউকের অনুমোদন, ছাড়পত্র বা আইনগত বৈধতা না থাকলেও এসব প্রতিষ্ঠান প্রকাশ্যে সাইনবোর্ড টাঙাচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্লট কেনার প্রলোভন দেখানো হচ্ছে। সংগঠনটির ভাষ্য, এটি শুধু আইন ও বিধিবিধানের লঙ্ঘন নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব তথাকথিত প্রকল্পের কারণে ক্রেতারা কষ্টার্জিত অর্থ হারানোর ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। ফলে দেশের আবাসন খাতের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করে বিএলডিএ।

    সংগঠনটির বক্তব্য, বৈধ অনুমোদন নিয়ে কাজ করা নিবন্ধিত ডেভেলপাররা নানা বিধিনিষেধ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন। অথচ অননুমোদিত প্রতিষ্ঠানগুলো কোনো জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। এতে বৈধ ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন। একই সঙ্গে আইনের শাসন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

    এ পরিস্থিতিতে বিষয়টিকে জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করে পাঁচটি দাবি তুলে ধরেছে বিএলডিএ। দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্বাচল ও আশপাশের সব ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও বৈধতা যাচাই করে অবিলম্বে সরেজমিন তদন্ত করা। রাজউকের অনুমোদনহীন সব প্রকল্পের প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচারসহ যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া। অবৈধ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারকচক্রের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া। অবৈধ প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও প্রচারসামগ্রী সরিয়ে ফেলা এবং পুনরায় এমন কার্যক্রম ঠেকাতে কার্যকর নজরদারি নিশ্চিত করা। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান যাতে রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রির সুযোগ না পায়, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া।

    বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার সময়। কোনো ধরনের শৈথিল্য, অবহেলা বা দায়সারা উদ্যোগ অবৈধ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ ও বৈধ ব্যবসায়ীদের স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থ সুরক্ষায় প্রস্তাবিত পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন বলে জানায় সংগঠনটি।

    প্লটের মতো বড় অঙ্কের বিনিয়োগে অনেক মানুষ জীবনের সঞ্চয় ঢালেন। ফলে অনুমোদনহীন প্রকল্পে প্রতারিত হলে তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। তাই জমি বা প্লট কেনার আগে সংশ্লিষ্ট প্রকল্পের রাজউকের অনুমোদন আছে কি না, তা যাচাই করে নেওয়াই বিশেষজ্ঞদের পরামর্শ। এখন দেখার বিষয়, বিএলডিএর এই দাবির পরিপ্রেক্ষিতে রাজউক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তরঙ্গ নবায়নে তিন মোবাইল অপারেটরকে দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, মসজিদ কমিটিকে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    ভাত খেয়ে ফিরে পুলিশ দেখল পিকআপ ভ্যান উধাও, সিসিটিভিতে ধরা পড়ল চুরির দৃশ্য

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.