Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নের বাণিজ্য মেলায় ১৪ বাংলাদেশি প্রতিষ্ঠান
    বাণিজ্য

    অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নের বাণিজ্য মেলায় ১৪ বাংলাদেশি প্রতিষ্ঠান

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। এতে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০টি দেশ ও অঞ্চল থেকে ৯০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

    বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে মেলায় অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, জুতা, ফ্যাশন সামগ্রী ও গৃহসজ্জার পণ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।

    মঙ্গলবার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা। এ জন্য বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠকের (বি-টু-বি) আয়োজনও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের মান ও উৎপাদন সামর্থ্য তুলে ধরতে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

    ইপিবির পক্ষ থেকে মেলায় বাংলাদেশের রপ্তানি খাত নিয়ে বিভিন্ন প্রকাশনা ও তথ্যভিত্তিক উপকরণও প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়ার ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়বে এবং নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার পাওয়া যাবে। এর ফলে প্রচলিত বাজারের বাইরে ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় ধাক্কা, এক মাসেই কমেছে ৯৩ শতাংশ

    নভেম্বর 17, 2026
    বাণিজ্য

    ব্যবসা সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার

    নভেম্বর 17, 2026
    অর্থনীতি

    ব্যবসা বাড়ছে তবুও রপ্তানিতে পিছিয়ে কেন বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.