Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য ও শ্রম সহযোগিতা বাড়াতে যৌথ ফোরাম গড়বে বাংলাদেশ-জর্ডান
    বাণিজ্য

    বাণিজ্য ও শ্রম সহযোগিতা বাড়াতে যৌথ ফোরাম গড়বে বাংলাদেশ-জর্ডান

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও জর্ডান। পাশাপাশি জর্ডানে অনিবন্ধিত কর্মীদের বৈধকরণসহ প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে দুই দেশের যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে দেশ দুটি।

    বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত বাংলাদেশ ও জর্ডানের দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত যৌথ ব্যবসায়িক ফোরামের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ ও বাণিজ্যিক আলোচনা করতে পারবেন। এতে বিনিয়োগের সুযোগ খোঁজা এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরায় কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। এর আওতায় ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক পণ্য সরবরাহে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

    শ্রমবাজারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। জর্ডানের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে দেশটি, বিশেষ করে তৈরি পোশাক খাতে তাঁদের ভূমিকার কথা উল্লেখ করে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং অনিবন্ধিত কর্মীদের বৈধভাবে কাজের সুযোগ তৈরির বিষয়ে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার সিদ্ধান্ত হয়।

    বৈঠকে ঢাকায় জর্ডানের একটি আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানায় বাংলাদেশ। জর্ডান জানায়, বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ ছাড়া প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনা এবং ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও একমত হয় উভয় পক্ষ।

    আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও নিজেদের অবস্থান তুলে ধরে দুই দেশ। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি সমর্থন জানায় জর্ডান।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। বৈঠকের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের কাঠামো তৈরিতে একটি রাজনৈতিক পরামর্শবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    গদখালীর ফুলে চার মাসে ২৫০ কোটি টাকার বেচাকেনার আশা

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল: সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, মহাসড়ক অবরোধ

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.