Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ
    বাণিজ্য

    প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 5, 2026জানুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এই ছয় মাসে মোট পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার। গতকাল রোববার ৪ জানুয়ারি ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    ইপিবির হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৪৮ কোটি ৮১ লাখ ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে রপ্তানি ছিল ১ হাজার ৮৩ কোটি ৭৪ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে নিট পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ২২ শতাংশ।

    একই সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৮৮৭ কোটি ৭৪ লাখ ডলারের। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে এই অঙ্ক ছিল ৯০৫ কোটি ৩ লাখ ডলার। এতে ওভেন পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৯১ শতাংশ।

    ডিসেম্বর মাসের চিত্রেও রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সদ্য সমাপ্ত ডিসেম্বরে বাংলাদেশ মোট ৩২৩ কোটি ৪১ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই মাসে এই রপ্তানির পরিমাণ ছিল ৩৭৭ কোটি ৫ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিসেম্বর মাসে পোশাক রপ্তানি কমেছে ১৪ দশমিক ২৩ শতাংশ।

    ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ১৬৩ কোটি ১৮ লাখ ডলারের। একই মাসে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৬০ কোটি ২৪ লাখ ডলারের। আগের বছরের ডিসেম্বর মাসে নিট পোশাক রপ্তানি হয়েছিল ১৮৯ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ছিল ১৮৭ কোটি ৮৭ লাখ ডলার।

    খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাব পোশাক রপ্তানিতে সরাসরি পড়েছে। দেশে রাজনৈতিক সরকার না থাকা এবং মার্কিন শুল্ক আরোপ পরিস্থিতিকে আরও কঠিন করেছে। বৈশ্বিক মন্দার কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমেছে। অনেক বায়ার অর্ডার কমিয়ে দিয়েছে।

    এ ছাড়া মার্কিন শুল্কনীতির কারণে ভারত ও চীনের ব্যবসায়ীরা ইউরোপের বাজারে বেশি মনোযোগ দিচ্ছেন। তারা তুলনামূলক কম দামে পোশাক সরবরাহ করছেন। এতে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি চাপের মুখে পড়েছে। দেশের সার্বিক অনিশ্চয়তার কারণেও আন্তর্জাতিক ক্রেতারা নতুন রপ্তানি আদেশ দিতে দ্বিধায় রয়েছেন।

    তবে অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি কমলেও একক বছর হিসেবে ২০২৫ সালে পোশাক রপ্তানি সামান্য বেড়েছে। বছরের প্রথমার্ধের প্রবৃদ্ধির কারণে পুরো বছরে ইতিবাচক হিসাব এসেছে।

    ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ৪৭ লাখ ডলারের। ২০২৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৮ কোটি ২১ লাখ ডলার। ফলে সদ্য সমাপ্ত ২০২৫ সালে পোশাক রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ২৬ লাখ ডলার বা শূন্য দশমিক ৮৯ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.