Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাল্টা শুল্ক ইস্যুতে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি
    বাণিজ্য

    পাল্টা শুল্ক ইস্যুতে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার (রেসিপ্রোকাল ট্যারিফ) নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এ বিষয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

    রোববার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারির তারিখ নিশ্চিত করা হয়েছে এবং সেই দিনই চুক্তি সইয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগোচ্ছে।

    মাহবুবুর রহমান জানান, চুক্তির একটি খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “৯ ফেব্রুয়ারি আমরা ডেট পেয়েছি। এই চুক্তির খসড়া এবং ওই তারিখেই সই করার অনুমোদন চেয়ে আমরা সামারি পাঠিয়েছি। অনুমোদন এলে পরবর্তী ধাপে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।”

    বর্তমানে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত রেসিপ্রোকাল শুল্কহার ২০ শতাংশ রয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, এই হার শুধু বাংলাদেশের জন্য নয়, অন্যান্য অনেক দেশের ক্ষেত্রেও একই রকম। আবার কিছু দেশের ওপর এর চেয়েও বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    বাণিজ্য সচিবের ভাষায়, “আমরা আশা করছি— হয়তো শুল্কহার আরও কিছুটা কমতে পারে। সে ধরনের একটা ধারণা আছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।”

    তিনি আরও জানান, চুক্তির কাঠামো প্রস্তুত থাকলেও চূড়ান্ত শুল্কহার কত হবে, তা ৯ ফেব্রুয়ারির আগে বলা সম্ভব নয়। আলোচনার ফলাফলের ওপর নির্ভর করেই শেষ সিদ্ধান্ত আসবে।

    বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন গতি আসতে পারে। বিশেষ করে রপ্তানিনির্ভর খাতগুলোর জন্য শুল্কহার কমা বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সব মিলিয়ে, আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বাণিজ্য কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে যাচ্ছে। ওয়াশিংটনে কী সিদ্ধান্ত আসে, সেটির দিকেই এখন তাকিয়ে আছে রপ্তানিকারক ও নীতিনির্ধারক মহল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    বাণিজ্য

    ফলের বর্জ্যেই জুতা-ব্যাগ তৈরির ফ্যাশনের ভবিষ্যৎ, নতুন সম্ভাবনায় বাংলাদেশ

    জুন 27, 2026
    বাণিজ্য

    কাঁঠালের খোসায় পরিবেশবান্ধব ‘চামড়া’, বিলিয়ন ডলারের নতুন সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.