Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি, শুল্ক কমার সম্ভাবনা
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি, শুল্ক কমার সম্ভাবনা

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 3, 2026ফেব্রুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রেসিডেন্ট ট্রাম্প | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য শুল্ক আলোচনা নতুন মোড় নিতে যাচ্ছে। বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক থেকে ২–৩ শতাংশ কমতে পারে—এমন সম্ভাবনা সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

    পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, চুক্তির আওতায় একটি নির্ধারিত শুল্কহার স্থির করার লক্ষ্য রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী শুল্ক কিছুটা কমতে পারে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করছে মার্কিন প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।

    গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে, যা পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনার পর গত বছরের ৩১ জুলাই সেই শুল্ক আরও কমে ২০ শতাংশে নেমে আসে। এর বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো, মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধি এবং বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দেয়।

    এছাড়া জ্বালানি, কৃষিপণ্য—বিশেষ করে তুলা ও গম আমদানি বাড়ানো এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

    মার্কিন সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলারে। আগের দুই বছরেও এই ঘাটতি প্রায় ৬ বিলিয়ন ডলার ছিল।

    এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে মার্কিন বাণিজ্য ঘাটতি দ্রুত বাড়ছে। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৫৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা আগের মাসের তুলনায় প্রায় ৯৫ শতাংশ বেশি।

    সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী শুল্ক কমার ইঙ্গিত দিয়ে বলেন, “২০ শতাংশের মধ্যেই শুল্ক থাকবে বলে আমাদের শক্ত আশ্বাস দেওয়া হয়েছে। এখন যেটা আছে, তার চেয়ে ভালো হবে।”

    তিনি আরও বলেন, বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে চূড়ান্ত অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি মনোযোগ প্রয়োজন।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, “৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে পারস্পরিক বাণিজ্য চুক্তি হবে। শুল্ক কিছুটা কমতে পারে—এমন ধারণা আছে, তবে নিশ্চিতভাবে বলা যাবে না।”

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশের লক্ষ্য ছিল শুল্কহার ১৫ শতাংশে নামিয়ে আনা। তবে কতটা কমবে, তা চুক্তি সইয়ের আগে নিশ্চিত করা সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    খেলাপি ঋণ উদ্ধারে বেসরকারি খাতকে বড় ক্ষমতা দেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    বাণিজ্য

    ফলের বর্জ্যেই জুতা-ব্যাগ তৈরির ফ্যাশনের ভবিষ্যৎ, নতুন সম্ভাবনায় বাংলাদেশ

    জুন 27, 2026
    বাণিজ্য

    কাঁঠালের খোসায় পরিবেশবান্ধব ‘চামড়া’, বিলিয়ন ডলারের নতুন সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.