Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪ দিনের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ
    বাণিজ্য

    ৪ দিনের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
    অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকে চার দিনের মধ্যে পণ্য খালাস সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    বন্দর ইয়ার্ডে দীর্ঘদিন ধরে অধিকাংশ স্ক্যানিং মেশিন অচল থাকায় সৃষ্ট ধীরগতির সরবরাহ ও পণ্যজটের বিষয়টি নিয়েও মন্ত্রী কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব মেশিনের অচলাবস্থা পণ্য খালাসে প্রধান বাঁধা।”

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী সংগঠন, শীর্ষ ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এটি প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে তার প্রথম চট্টগ্রাম সফর। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাংসদ নির্বাচিত হওয়ার পর এটি তার নির্বাচনী এলাকায় প্রথম বড় উদ্যোগ। এই এলাকায় চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস, ইস্টার্ন রিফাইনারি, বিমানবন্দর ও সিইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্প স্থাপনাগুলো অবস্থিত।

    সভায় চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা আশ্বাস দেন যে কোনো কারণে এক ঘণ্টার বেশি বন্দর কার্যক্রম বন্ধ হবে না। অর্থমন্ত্রী বলেন, “সর্বোচ্চ দক্ষতা ও দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করেই বন্দর পরিচালনা করতে হবে। এতে বাজারে পণ্যমূল্য, বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব রোধ করা সম্ভব হবে।”

    তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে, বন্দর পরিচালনা, কাস্টমস প্রক্রিয়া, পণ্য খালাস, রপ্তানি-আমদানি পণ্যের জাহাজীকরণ ও খালাস সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো লিখিতভাবে মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ে উপস্থাপন করতে, যাতে দ্রুত সমাধান সম্ভব হয়।

    অর্থমন্ত্রী নিজে বিষয়গুলো তদারকি ও পর্যবেক্ষণ করবেন। তিনি নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বন্দর ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবেন। সভায় উপস্থিত বিভিন্ন সমস্যা শোনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বৈঠকেই তাৎক্ষণিকভাবে সমাধান করেন।

    সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে বন্দর ব্যবহারকারীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেগুলো আমরা পর্যালোচনা করেছি। শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনীতির বৃহত্তর স্বার্থে এসব সমস্যা বাস্তবসম্মতভাবে সমাধান করা হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.