Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০% শুল্কে বাংলাদেশের পোশাক রপ্তানি, আছে আশা ও অস্থিরতা
    বাণিজ্য

    ১০% শুল্কে বাংলাদেশের পোশাক রপ্তানি, আছে আশা ও অস্থিরতা

    Najmus Sakibফেব্রুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করেছে। এর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়তে পারে বলে মনে করছেন রপ্তানিকারকরা। তবে একই সঙ্গে তারা উদ্বেগও জানিয়েছেন। ঘন ঘন শুল্ক হার পরিবর্তনের কারণে বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তারা বলছেন।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গত রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, ট্রাম্পের আগের রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বর্তমান বাণিজ্য চুক্তিও বাতিল হয়ে যাবে।

    এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে বিশ্বের সব দেশের ওপর ১৫০ দিনের জন্য ১০ শতাংশ শুল্ক আরোপের নতুন ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের প্রতিযোগিতা ২০২৫ সালের এপ্রিলের আগের অবস্থার মতোই থাকবে।

    রপ্তানিকারকরা বলছেন, শুল্কের হার কমলে মার্কিন আমদানিকারকরা কম খরচে পোশাক আনতে পারবেন। এতে দেশটির খুচরা বাজারে তৈরি পোশাকের দাম কমবে। সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়বে। শেষ পর্যন্ত এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের রপ্তানিতে।

    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মাহমুদুল হাসান বাবু বলেন, ২০ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ তুলে দিয়ে সবার জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলে তা মন্দের ভালো হবে। এতে আমেরিকান আমদানিকারকরা কম শুল্কে পণ্য আনতে পারবে। খুচরা বাজারেও কম দামে বিক্রির সুযোগ তৈরি হবে। ফলে চাহিদা বাড়বে। এর সঙ্গে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে।

    তবে শুল্ক নীতির অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ঘন ঘন শুল্ক পরিবর্তনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কখন কত শুল্ক হবে তা নিশ্চিত নয়। ফলে তারা বড় ঝুঁকি নিতে চাইছে না। তবে খুচরা বিক্রেতারা সরবরাহ ঠিক রাখতে অল্প পরিমাণে হলেও আমদানি চালিয়ে যাবে। দীর্ঘমেয়াদে এই অনিশ্চয়তা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি মনে করেন।

    দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, পাল্টা শুল্ক বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়বে। এতে রপ্তানি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাতেও বাংলাদেশের রপ্তানিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ আগের রেসিপ্রোকাল ট্যারিফ ছিল ১৯ শতাংশ।

    তবে এ কে আজাদ মনে করেন, এই নতুন শুল্ক সিদ্ধান্তও শেষ পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তার মতে, মার্কিন নাগরিকরা ১০ শতাংশ শুল্ক বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হতে পারে। কারণ এ ধরনের শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্যের বিদ্যমান বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

    জুন 27, 2026
    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.