Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আরএকে সিরামিকস বাংলাদেশের সিইও হলেন খোরশেদ আলম
    কর্পোরেট

    আরএকে সিরামিকস বাংলাদেশের সিইও হলেন খোরশেদ আলম

    নিউজ ডেস্কUpdated:জুলাই 16, 2026জুলাই 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায়িক কৌশল নির্ধারণ, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, করপোরেট ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ব্যবসার কৌশলগত সম্প্রসারণ ও প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।

    প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ কৌশল নির্ধারণে নেতৃত্ব দেবেন। একই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগ জোরদার করা এবং গ্রাহক ও অংশীজনদের জন্য আরও বেশি মূল্য সৃষ্টির দিকেও তিনি কাজ করবেন।

    নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় খোরশেদ আলম বলেন, আরএকে সিরামিকস বাংলাদেশে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। তাঁর ভাষ্য, গুণগত মান, উদ্ভাবনী সক্ষমতা এবং গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দক্ষ সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করা এবং বাজারে নেতৃত্বের অবস্থান আরও সুসংহত করাই হবে তাঁর লক্ষ্য।

    এদিকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে আরএকে সিরামিকস বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, খোরশেদ আলমের কৌশলগত চিন্তাভাবনা, নেতৃত্বের সক্ষমতা এবং শিল্প খাতে অর্জিত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের নতুন ধাপে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিশ্বমানের উৎপাদন সুবিধা, আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, বৈচিত্র্যময় পণ্যের সংগ্রহ এবং দেশব্যাপী শক্তিশালী পরিবেশক নেটওয়ার্কের কারণে আরএকে সিরামিকস বাংলাদেশ সুপরিচিত। দেশীয় বাজারে অবস্থান শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিষ্ঠানটি কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইচ্ছাকৃত খেলাপি ও কতিপয় করপোরেট গ্রুপের দায়ে ঋণখেলাপি দ্বিগুণ

    জুলাই 24, 2026
    কর্পোরেট

    অর্থ পাচার প্রতিরোধে সুশাসন ও সমন্বয় বাড়ানোর তাগিদ

    মে 17, 2026
    কর্পোরেট

    টাইমের প্রভাবশালী তালিকায় প্রথম বাংলাদেশি আসিফ সালেহ

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.