‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। ডিজিটাল রূপান্তর, গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিংয়ে ব্যাংকটির অগ্রগতি এতে তুলে ধরা হয়েছে।
গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) মানদণ্ড অনুসরণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গতকাল সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা যুক্ত করা হচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তৌহিদুল আলম খানের ভাষ্য, ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আর্থসামাজিক ও পরিবেশগত পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো. শফিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র ও প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো

