Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টানা পঞ্চম বছর আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার
    কর্পোরেট

    টানা পঞ্চম বছর আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    করপোরেট সুশাসনের স্বীকৃতি হিসেবে টানা পঞ্চমবারের মতো গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ এ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

    গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    ইউসিএলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, নন-এক্সিকিউটিভ পরিচালক জিনিয়া তানজিনা হক এবং কোম্পানি সচিব শারমিন আক্তার।

    পুরস্কার অর্জন প্রসঙ্গে মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা বলেন, টানা পাঁচ বছর এ স্বীকৃতি পাওয়া স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক ব্যবসায়িক চর্চার প্রতি প্রতিষ্ঠানটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। তাঁর মতে, করপোরেট সুশাসন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং অংশীজনদের আস্থা ধরে রাখার গুরুত্বপূর্ণ ভিত্তি।

    অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আইসিএসবি জানিয়েছে, এবারের পুরস্কারে ১৪টি ক্যাটাগরিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৪৪টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানগুলোর করপোরেট সুশাসন চর্চা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। স্বাধীন কারিগরি কমিটির মূল্যায়নের পর স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের চূড়ান্ত করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বেস্ট ইলেকট্রনিকসে আইএফআইসি কার্ডে ১২ মাসের সুদমুক্ত কিস্তির সুবিধা

    নভেম্বর 15, 2026
    কর্পোরেট

    সাউথইস্ট ব্যাংকের নতুন স্বাস্থ্যসেবা কার্ড চালু

    নভেম্বর 12, 2026
    পুঁজিবাজার

    ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.