আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এখন থেকে বেস্ট ইলেকট্রনিকস থেকে পণ্য কিনতে সর্বোচ্চ ১২ মাসের সুদমুক্ত কিস্তির (ইএমআই) সুবিধা পাবেন। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
গত ১১ নভেম্বর ঢাকায় আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবসা বিভাগের প্রধান হেলাল আহমেদ এবং বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রশিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের কার্ড ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাকির হোসেন এবং বেস্ট ইলেকট্রনিকসের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক ও ব্যবসা বিভাগের প্রধান মো. মারজুমান রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বেস্ট ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য কিস্তিতে কেনার সুযোগ পাবেন। এতে এককালীন পুরো অর্থ পরিশোধের পরিবর্তে সর্বোচ্চ ১২ মাসে সমান কিস্তিতে মূল্য পরিশোধ করা যাবে, যার জন্য কোনো সুদ দিতে হবে না।

