Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-সচিবদের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ৩ মাস
    আইন আদালত

    মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-সচিবদের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল ৩ মাস

    নিউজ ডেস্কএপ্রিল 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

    আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। তিনি ট্রাইব্যুনালে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত শেষ করতে আরও সময় প্রার্থনা করেন। শুনানিতে তিনি বলেন, “এ মামলায় মোট ৪৬ জন আসামি ছিলেন। ধাপে ধাপে অনেকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং কয়েকটির বিচার চলছে। বাকি কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।”

    তিনি আরও জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে বিচার ইতোমধ্যে চলমান রয়েছে।

    এর আগে সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ অন্যরা।

    মামলাটিতে এখন পর্যন্ত একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার কার্যক্রম শুরু হলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে প্রসিকিউশন। আদালত সেই প্রেক্ষিতে তিন মাস সময় মঞ্জুর করেছে।

    সিভি/কেএইচ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন আইন পাস

    এপ্রিল 26, 2026
    আইন আদালত

    জুলাই শহীদ পরিবার ও গুমের ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা

    এপ্রিল 26, 2026
    আইন আদালত

    বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.