Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সচিবালয় গঠন বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করল আপিল বিভাগ
    আইন আদালত

    সচিবালয় গঠন বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করল আপিল বিভাগ

    নিউজ ডেস্কজুন 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় কার্যকর থাকবে না বলে আদেশ দিয়েছেন আদালত।

    আজ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। ওই রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।

    হাইকোর্টের রায়ের পটভূমি:

    গত ২১ মে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। এর আগে ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। তারও আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।

    হাইকোর্টের রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু বিধান বাতিল করা হয়। ওই বিধান অনুযায়ী অধস্তন আদালতের বিচার-কর্ম বিভাগে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরির দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত ছিল। আদালত এ নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে ২০১৭ সালের বিচার বিভাগীয় সেবা (শৃঙ্খলা) বিধিমালাও বাতিল করা হয়।

    রিট ও আইনি প্রক্রিয়া:

    ২০২৪ সালের ২৫ আগস্ট সাতজন আইনজীবী সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের শৃঙ্খলা বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন। পরে একই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট নির্দেশনা জারি করেন।

    সংবিধানের ওই অনুচ্ছেদে বলা আছে, বিচার বিভাগীয় কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে এবং তা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োগ করা হবে। রিটকারীদের মতে, এই কাঠামো বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগের হস্তক্ষেপ তৈরি করছে।

    সাংবিধানিক পরিবর্তনের ইতিহাস:

    ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ছিল। পরে ১৯৭৪ সালের চতুর্থ সংশোধনীতে তা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান যুক্ত হয়। পঞ্চদশ সংশোধনের পর বর্তমান কাঠামো বহাল রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    করিম খানকে ক্ষমতাচ্যুত করা বিস্ময়ের নয়, এটি ইসরায়েলকে জবাবদিহিতার সাহস দেখানোর মাশুল?

    জুলাই 28, 2026
    আইন আদালত

    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিরাপদ কি না, ১৫ দিনের মধ্যে তদন্তের নির্দেশ

    জুলাই 28, 2026
    আইন আদালত

    করিম খানকে অপসারণের পর আইসিসি ও ফিলিস্তিন তদন্তের ভবিষ্যৎ কী?

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.