Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিশু পর্নোগ্রাফি দেখা ও ডাউনলোডে শাস্তিযোগ্য অপরাধ : ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়
    আইন আদালত

    শিশু পর্নোগ্রাফি দেখা ও ডাউনলোডে শাস্তিযোগ্য অপরাধ : ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

    নাহিদNovember 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিশু পর্নোগ্রাফি দেখা এবং তা ফোনে ডাউনলোড করে সংরক্ষণ-এই দুটি কর্মকাণ্ডকেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়ে শিশু সুরক্ষায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল দেশটির সর্বোচ্চ আদালত। সমাজে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা রক্ষায় এই নির্দেশনাকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

    সোমবার, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ এই রায় প্রদান করে মাদ্রাজ হাই কোর্টের পূর্ববর্তী এক রায়ে স্থগিতাদেশ দেয়।

    উল্লেখ্য, কিছুদিন আগে মাদ্রাজ হাই কোর্ট একটি মামলায় রায় দিয়েছিল যে শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা ও দেখা পকসো বা তথ্য প্রযুক্তি আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে না।

    কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায়কে ‘বড় ভুল’ আখ্যা দিয়ে জানায়, পকসো আইনের অধীনে এই দুটি কাজই শাস্তিযোগ্য।

    সুপ্রিম কোর্টের এই রায় এসেছে ২৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে, যিনি ফোনে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। মামলাটি পুনরায় শুনানির জন্য দায়রা আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    সুপ্রিম কোর্ট পকসো আইনের শিশু পর্নোগ্রাফি বিষয়ক ১৫তম ধারা উল্লেখ করে জানায়, কোনো ব্যক্তি যদি শিশু পর্নোগ্রাফি দেখেন বা ডাউনলোড করে নিজের কাছে রাখেন, তবে তাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধের পুনরাবৃত্তি করলে জরিমানা বেড়ে হবে দশ হাজার টাকা।

    আদালত আরও জানায়, যদি কেউ শিশু পর্নোগ্রাফি প্রচার করে বা বাণিজ্যিকভাবে ব্যবহার করে, তাহলে তার তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। একই ধরনের অপরাধ বারবার ঘটালে শাস্তির মেয়াদ বেড়ে সাত বছর পর্যন্ত হতে পারে।

    এছাড়াও, সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে পকসো আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে, যাতে শিশু পর্নোগ্রাফির সংজ্ঞা স্পষ্টতই ‘যৌন নিপীড়নমূলক’ কর্মকাণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই রায়কে ‘মাইলফলক’ আখ্যা দিয়ে বলেন, এটি শিশু সুরক্ষায় একটি সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

    ভারতের সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেশজুড়ে শিশু নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    January 13, 2026
    আইন আদালত

    প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ১৯ জনের রায় ২ ফেব্রুয়ারি

    January 13, 2026
    আইন আদালত

    সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.