Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পিতা-মাতার ভরণপোষণ না করলে জরিমানা ১ লাখ টাকা, অনাদায়ে তিন মাসের জেল
    আইন আদালত

    পিতা-মাতার ভরণপোষণ না করলে জরিমানা ১ লাখ টাকা, অনাদায়ে তিন মাসের জেল

    নিউজ ডেস্কজুলাই 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

     

    পিতা-মাতার ভরণপোষণ করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি বাংলাদেশের আইনে সন্তানের বাধ্যতামূলক দায়িত্ব। বিদ্যমান ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ অনুযায়ী, কোনো সন্তান এ দায়িত্ব পালন না করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা যেতে পারে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।

    আইন অনুযায়ী, ‘পিতা’ বলতে সন্তানের জন্মদাতাকে এবং ‘মাতা’ বলতে গর্ভধারিণী মাকে বোঝানো হয়েছে। ভরণপোষণের আওতায় শুধু খাবার বা অর্থনৈতিক সহায়তা নয়; বাসস্থান, পোশাক, চিকিৎসাসেবা এবং নিয়মিত সঙ্গ ও খোঁজখবর রাখাও অন্তর্ভুক্ত।

    আইনের ৩ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পিতা-মাতার ইচ্ছার বিরুদ্ধে তাদের বৃদ্ধনিবাস বা অন্য কোনো স্থানে থাকতে বাধ্য করা যাবে না।

    এ ছাড়া সন্তানদের নিয়মিত পিতা-মাতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। যদি পিতা-মাতা আলাদা থাকেন, তাহলে সন্তানের আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত তাদের ভরণপোষণের জন্য দিতে হবে।

    আইনের ৪ ধারায় আরও বলা হয়েছে, পিতা না থাকলে দাদা-দাদীর এবং মাতা না থাকলে নানা-নানীর ভরণপোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর বর্তাবে। এই দায়িত্বও আইনের আওতায় পিতা-মাতার ভরণপোষণের অংশ হিসেবে বিবেচিত হবে।

    আইনের ৫(১) ধারা অনুযায়ী, ভরণপোষণের দায়িত্ব পালন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আদালত সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করতে পারবেন। জরিমানা পরিশোধ না করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে।

    এ ছাড়া কোনো সন্তানের স্ত্রী, স্বামী, ছেলে-মেয়ে বা অন্য কোনো নিকটাত্মীয় যদি পিতা-মাতা, দাদা-দাদী কিংবা নানা-নানীর ভরণপোষণে বাধা দেন বা এ দায়িত্ব পালনে অসহযোগিতা করেন, তাহলে তাদেরও অপরাধে সহায়তাকারী হিসেবে একই শাস্তির আওতায় আনা যাবে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসাইন বলেন, ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ দেশের পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, আইনে পিতা-মাতার ভরণপোষণ বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো নিষিদ্ধ করায় পারিবারিক বন্ধন আইনি সুরক্ষা পেয়েছে।

    তিনি আরও বলেন, আইনটির ৪ ধারার মাধ্যমে দাদা-দাদী ও নানা-নানীর ভরণপোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর অর্পণ করা হয়েছে, যা পারিবারিক দায়িত্ববোধকে আরও বিস্তৃত করেছে।

    আইনের ৮ ধারায় পারিবারিক বিরোধ আদালতের বাইরে আপস-মীমাংসার সুযোগ রাখা হয়েছে। এছাড়া ২০২৩ সালের বিধিমালায় ভরণপোষণ তহবিল এবং প্রবীণদের পরিচর্যাকেন্দ্র গঠনের বিধান সংযোজন করা হয়েছে, যা অসহায় প্রবীণদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    আইন বিশেষজ্ঞদের মতে, এই আইনের মূল উদ্দেশ্য শুধু শাস্তি নিশ্চিত করা নয়; বরং সন্তানদের পারিবারিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং প্রবীণ পিতা-মাতার মর্যাদা, নিরাপত্তা ও যথাযথ যত্ন নিশ্চিত করা। সচেতনতা বাড়লে পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হবে এবং প্রবীণরা তাদের প্রাপ্য অধিকার ও সম্মান পেতে সক্ষম হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    একদিনে হাইকোর্টে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরোনো মামলা

    জুলাই 2, 2026
    আইন আদালত

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় ৯৬তম বার তদন্ত পেছাল

    জুলাই 2, 2026
    আইন আদালত

    চেম্বার আদালতেও বহাল খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

    জুলাই 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.