Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
    আইন আদালত

    ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

    নিউজ ডেস্কআগস্ট 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা একটি মামলায় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। একই আদেশ দেওয়া হয়েছে মামলার অপর আসামি টকশো উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধেও। আদালতে একাধিকবার সমন জারির পরও তারা হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে।

    বুধবার (২৯ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

    মামলা-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও একটি ফেসবুক পেজে প্রচারিত টকশোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন—এমন অভিযোগে মামলাটি করা হয়।

    বাদীপক্ষের দাবি, ওই বক্তব্য ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছিল, যা ব্যক্তিগত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে। মামলায় আরও বলা হয়েছে, এসব বক্তব্যের কারণে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। একই সঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

    মামলাটি করেন জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার। এতে ডা. মুরাদ হাসানের পাশাপাশি টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

    বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বলেন, গত বছরের ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু সমন জারির পরও তারা আদালতে হাজির হননি। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

    তিনি বলেন, আসামিদের খুঁজে পাওয়া না যাওয়ায় আদালত এবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা আদালতে উপস্থিত না হলে প্রচলিত আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালনার সুযোগ রয়েছে।

    আদালত-সংশ্লিষ্টরা বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ফৌজদারি বিচারপ্রক্রিয়ার একটি স্বীকৃত ধাপ। সমন ও গ্রেপ্তারি পরোয়ানার পরও কোনো আসামি আদালতে হাজির না হলে আদালত এ ধরনের নির্দেশ দিতে পারেন। এর পরও হাজির না হলে আইন অনুযায়ী মামলার বিচার অনুপস্থিতিতেই এগিয়ে নেওয়ার সুযোগ থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অতিরিক্ত বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    গুম প্রতিরোধে নতুন আইন: যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড

    আগস্ট 3, 2026
    বাণিজ্য

    আগস্টেই এয়ারবাসের সঙ্গে চুক্তি চায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.