Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অভিনেত্রী রিধির মৃত্যু: প্রেমিক কারাগারে
    আইন আদালত

    অভিনেত্রী রিধির মৃত্যু: প্রেমিক কারাগারে

    নিউজ ডেস্কআগস্ট 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল লিনা আক্তার ওরফে রিধির মৃত্যুর ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক আব্দুল ওয়াদুত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    আদালত সূত্রে জানা গেছে, হাসিবুরের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৮ আগস্ট শুনানি হবে বলে আদালতকে জানানো হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে মুঠোফোনে লিনাকে মানসিকভাবে নির্যাতন করতেন হাসিবুর। তার এমন আচরণ ও প্ররোচনার কারণেই লিনা আত্মহত্যার পথ বেছে নেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ভাটারার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লিনা। ওই বাসায় ভাড়া থাকতেন তিনি এবং অভিনয়ের পাশাপাশি গণমাধ্যমে কাজ করতেন।

    ঘটনার আগের রাতে লিনা তার দুই বান্ধবী ইশান ও জান্নাতের সঙ্গে বাসায় ছিলেন। রাত ১১টার দিকে মুঠোফোনে হাসিবুরের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে তিনি বান্ধবীদের বসার ঘরে গিয়ে ঘুমাতে বলেন।

    পরদিন ভোর সাড়ে ৫টার দিকে হাসিবুর ওই বাসায় গিয়ে দরজায় ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে তিনি জানান, লিনা তার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়েছেন। পরে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় লিনার মা মনি বেগম ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলার পর ১৫ আগস্ট রাতে হাসিবুরকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে মামলার তদন্ত এখনো চলমান এবং অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্তের পরই নিশ্চিত হবে।

    মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন লিনা আক্তার ওরফে রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যে মামলায় মেটা হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক

    আগস্ট 17, 2026
    আইন আদালত

    শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ, ছয় মাস আগের মামলায় কারাগারে দুই তরুণী

    আগস্ট 17, 2026
    আইন আদালত

    মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্তসহ ৩ সাংবাদিককে হাজিরের নির্দেশ

    আগস্ট 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.