Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 31, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসীদের সম্পত্তি রক্ষায় ট্রাইব্যুনালের দাবি
    আইন আদালত

    প্রবাসীদের সম্পত্তি রক্ষায় ট্রাইব্যুনালের দাবি

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 27, 2026আগস্ট 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশে থাকা সম্পত্তি ও অধিকার নিয়ে আইনি জটিলতা দ্রুত নিরসনে আলাদা ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি উঠেছে। প্রবাসীদের বাড়িঘর ও সম্পত্তি দখল, দেশে ফেরার পর হয়রানি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে তারা ন্যায্য প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ তুলে এ দাবি জানানো হয়েছে।

    এ বিষয়ে গত মঙ্গলবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

    সংগঠনটির ভাষ্য, প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থের একটি বড় অংশ দেশে পাঠান। এই বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু দেশের সঙ্গে দীর্ঘদিনের আর্থিক ও সামাজিক সম্পর্ক থাকা সত্ত্বেও অনেক প্রবাসী নিজেদের সম্পত্তি ও অধিকার রক্ষায় কার্যকর আইনি সুরক্ষা পাচ্ছেন না।

    স্মারকলিপিতে বলা হয়, দেশে অবস্থানকালে বিভিন্ন ধরনের হয়রানির মুখে পড়ার পাশাপাশি অনেক প্রবাসী নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বাড়িঘর ও জমিজমা দখলের শিকার হচ্ছেন। এসব ঘটনায় আদালতের দ্বারস্থ হলেও মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় অনেকেই দ্রুত প্রতিকার পাচ্ছেন না।

    আইনি প্রতিকারের এই দীর্ঘসূত্রতা শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব পড়ছে দেশের বিনিয়োগ পরিবেশেও। সংগঠনটির দাবি, সম্পত্তি নিয়ে অনিশ্চয়তা ও হয়রানির কারণে প্রবাসীদের একটি অংশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। কেউ কেউ আবার দেশে থাকা সহায়-সম্পত্তি বিক্রি করে দেওয়ার পথ বেছে নিচ্ছেন।

    প্রবাসীদের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় নিয়ে এই পরিস্থিতিকে দীর্ঘমেয়াদে উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি। তাদের মতে, প্রবাসীদের সম্পত্তি ও অন্যান্য আইনি অধিকার দ্রুত সুরক্ষিত করা না গেলে এর নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতেও পড়তে পারে।

    এ অবস্থায় প্রবাসীদের সম্পত্তি-সংক্রান্ত বিরোধসহ তাদের বিভিন্ন আইনি জটিলতার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের প্রয়োজনীয়তার কথা স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দ্রুত এই ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়ার জন্য আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

    স্মারকলিপি দেওয়ার সময় অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এ এইচ ইমরুল কায়সার, মো. মাহবুবুল ইসলাম, রিপন বাঁড়ে, মো. মজিবুর রহমান, সৈয়দা শাহিন আরা লাইলি ও নাছরিন সুলতানা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাজধানীতে প্রকাশ্যে গুলিবর্ষণ, নারীসহ আহত ৩

    আগস্ট 30, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানি বাড়ায় সেপ্টেম্বরে গ্যাস সরবরাহে বড় স্বস্তির আশা

    আগস্ট 30, 2026
    বাংলাদেশ

    বিমানের টিকিট সিন্ডিকেট রুখতে আইন সংশোধন করছে সরকার

    আগস্ট 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.