Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ
    আইন আদালত

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 6, 2026সেপ্টেম্বর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও করা আবেদন গ্রহণ করেননি আদালত।

    রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।

    আহসান এইচ মনসুরের গভর্নর পদ থেকে অপসারণ এবং মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা প্রশ্ন তুলে গত ৫ মার্চ রিট আবেদন করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। আবেদনে বিভিন্ন সংবাদ প্রতিবেদন সংযুক্ত করে এ নিয়োগ ও অপসারণের প্রক্রিয়া নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল।

    রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক এবং নতুন নিয়োগ পাওয়া গভর্নর মো. মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়। আবেদনে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ বিষয়ে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি দুইটি পৃথক প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়।

    রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন এর আগে দাবি করেছিলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করে আহসান এইচ মনসুরকে পদ থেকে সরানো হয়েছে। তার বক্তব্য ছিল, কোনো গভর্নর অযোগ্য বা দায়িত্ব পালনে অক্ষম না হলে তাকে অপসারণের সুযোগ নেই।

    তিনি আরও অভিযোগ করেছিলেন, মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে এবং তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলেও দাবি করা হয়।

    ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে দেশের ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। চুক্তি অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের আগস্ট পর্যন্ত থাকার কথা ছিল।

    তবে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে এবং মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

    হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে মোস্তাকুর রহমানের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের বৈধতা নিয়ে করা আইনি চ্যালেঞ্জের বর্তমান ধাপের অবসান হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি: আইনমন্ত্রী

    সেপ্টেম্বর 5, 2026
    অপরাধ

    মাদরাসাছাত্র হত্যা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুটির পরিবার

    সেপ্টেম্বর 5, 2026
    অপরাধ

    ঢামেকের সামনে গৃহকর্মীর মরদেহ: রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.