Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রুমিনকে নিয়ে ডিএজির মন্তব্যে প্রশাসনিক ব্যবস্থা নেই: অ্যাটর্নি জেনারেল
    আইন আদালত

    রুমিনকে নিয়ে ডিএজির মন্তব্যে প্রশাসনিক ব্যবস্থা নেই: অ্যাটর্নি জেনারেল

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2026সেপ্টেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে মন্তব্য করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

    এ কারণে ছোটনের বিরুদ্ধে প্রশাসনিক বা সরকারি কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

    ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগের বিষয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

    রুহুল কুদ্দুস কাজল জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ডিএজি নজরুল ইসলাম ছোটনের সঙ্গে কথা বলেছেন। ছোটন তাকে জানিয়েছেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য এবং অতীতের একটি ভিডিও নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন।

    ছোটনের বক্তব্যের ব্যাখ্যা পাওয়ার পর তিনি সন্তুষ্ট হয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

    তার ভাষ্য, ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মত প্রকাশের অধিকার ডিএজি ছোটনের রয়েছে। ওই বক্তব্যের সঙ্গে তার সরকারি দায়িত্ব বা প্রশাসনিক কোনো পদক্ষেপের সম্পর্ক নেই।

    এ কারণে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

    রুমিনের অভিযোগ

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন রুমিন ফারহানা।

    ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে ডিএজি ওই মন্তব্য করেছেন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

    রুমিনের অভিযোগ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য অশোভন ও পেশাগত আচরণের পরিপন্থী।

    তিনি বলেন, এ ধরনের বক্তব্য একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তাকে অপমানিত করেছে। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রুমিন আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

    আবেদনে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রুমিন ফারহানা।

    রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ৪২ হাজার কোটি টাকার প্রতিরক্ষা বাজেট ও সাম্প্রতিক কিছু দূর্ঘটনা: সংসদ কতটা প্রশ্ন করতে পারে?

    সেপ্টেম্বর 15, 2026
    আইন আদালত

    সাজেকে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড

    সেপ্টেম্বর 15, 2026
    আইন আদালত

    চট্টগ্রামে অনলাইন প্রতারণা চক্রের ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

    সেপ্টেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.