Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে বিএমইউতে চিকিৎসার নির্দেশ ট্রাইবুনালের
    আইন আদালত

    সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে বিএমইউতে চিকিৎসার নির্দেশ ট্রাইবুনালের

    নিউজ ডেস্কঅক্টোবর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, বিএমইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন কামাল মজুমদারের আইনজীবী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএমইউতে তার যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়।

    মঙ্গলবার ৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই আদেশ দেন। কামাল মজুমদারের পক্ষে আবেদনের শুনানি করেন আইনজীবী মো. সাহিদুর রহমান।

    ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

    জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

    আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম নিখিল রয়েছেন।

    ওই দিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, মিরপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

    মামলায় আসামিদের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

    মামলাটির পরবর্তী কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জালের অভিযোগে আশুলিয়ায় মাদরাসা অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

    অক্টোবর 7, 2026
    আইন আদালত

    অপেক্ষা করতে হবে না দেনমোহরের জন্য, হাইকোর্টের রায় এবং ধর্মীয় বিধান

    অক্টোবর 7, 2026
    আইন আদালত

    এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ, জামিনে আপত্তি নেয় বাদীপক্ষের

    অক্টোবর 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.