Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিবন্ধিত কাবিননামার ভুল সংশোধন: প্রশাসনিক আবেদন নাকি দেওয়ানি আদালত?
    আইন আদালত

    নিবন্ধিত কাবিননামার ভুল সংশোধন: প্রশাসনিক আবেদন নাকি দেওয়ানি আদালত?

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মো. হায়দার তানভীরুজ্জামান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিবাহ আমাদের সামাজিক ও পারিবারিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আর মুসলিম পারিবারিক আইনে বিবাহের সবচেয়ে শক্তিশালী প্রামাণ্য দলিল হলো নিবন্ধিত কাবিননামা বা নিকাহনামা। বিয়ের আনুষ্ঠানিকতা ও তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কাজী বা নিকাহ রেজিস্ট্রারের অসতর্কতায় কিংবা পক্ষগণের দেওয়া তথ্যের ভুলে কাবিননামায় নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা কিংবা দেনমোহরের অঙ্কে করণিক বা তথ্যগত ভুল থেকে যায়। পরবর্তীতে পাসপোর্ট তৈরি, বিদেশে ভিসা আবেদন, সন্তানের জন্মনিবন্ধন কিংবা পারিবারিক কোনো আইনি জটিলতায় এই সামান্য ভুলটিই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

    এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের প্রথম প্রশ্ন থাকে-এই ভুল সংশোধনের উপায় কী? সাধারণ মানুষের একটি বড় অংশের ধারণা, যে কাজী অফিস থেকে বিয়ে নিবন্ধন করা হয়েছে, সেখানে গেলে বা জেলা রেজিস্ট্রার অফিস কিংবা আইন মন্ত্রণালয়ে আবেদন করলেই প্রশাসনিক আদেশে কাবিননামার তথ্য সংশোধন করা সম্ভব। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন ও বিচার বিভাগের সাম্প্রতিক দাপ্তরিক অবস্থান এ বিষয়ে ভিন্ন এবং অত্যন্ত সুস্পষ্ট বার্তা দেয়।

    প্রশাসনিক আদেশে সংশোধনের সুযোগ নেই কেন? সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৭) থেকে নিবন্ধিত কাবিননামার ভুল তথ্য সংশোধনের একটি আবেদন নিষ্পত্তি সংক্রান্ত পত্রে বিষয়টির আইনি ব্যাখ্যা স্পষ্ট করা হয়েছে। সেখানে দ্ব্যর্থহীনভাবে জানানো হয়েছে যে, বিবাহের নিবন্ধিত কাবিননামা একটি পূর্ণাঙ্গ আইনগত দলিল (Legal Instrument)। একবার যথাযথভাবে সম্পাদিত ও নিবন্ধিত হওয়ার পর উক্ত দলিলে লিপিবদ্ধ কোনো তথ্য প্রশাসনিক আদেশের মাধ্যমে-অর্থাৎ মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে-সংশোধনের কোনো আইনগত সুযোগ নেই।

    এর মূল কারণ হলো, কাবিননামা কোনো সাধারণ প্রশাসনিক সনদ নয়; এটি বর ও কনের মধ্যকার একটি লিখিত চুক্তি এবং এর সাথে দেনমোহর, ভরণপোষণ ও উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ দেওয়ানি অধিকার জড়িত। প্রশাসনিক কর্মকর্তাদের হাতে এই দলিল পরিবর্তনের ক্ষমতা থাকলে এর অপব্যবহার এবং জালিয়াতির ঝুঁকি তৈরি হতো।

    তাহলে আইনি প্রতিকার কী? প্রশাসনিকভাবে সংশোধনের পথ বন্ধ থাকলেও আইন ভুক্তভোগীদের জন্য প্রতিকারের দরজা খোলা রেখেছে। আইন মন্ত্রণালয়ের উক্ত পত্রেও এর সঠিক আইনি পথনির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রচলিত সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (The Specific Relief Act, 1877)-এর ৩১ ধারা অনুযায়ী, প্রতারণা (Fraud) অথবা চুক্তির পক্ষগণের পারস্পরিক ভুলের (Mutual Mistake) কারণে কোনো লিখিত দলিল যদি পক্ষগণের প্রকৃত অভিপ্রায় যথাযথভাবে প্রকাশ না করে, তবে সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে উপযুক্ত দেওয়ানি আদালত (Civil Court) তা সংশোধন করতে পারেন।

    অর্থাৎ, কাবিননামার যেকোনো ভুল তথ্য সংশোধনের একমাত্র বৈধ ও চূড়ান্ত কর্তৃপক্ষ হলো উপযুক্ত এখতিয়ারসম্পন্ন দেওয়ানি আদালত। ভুক্তভোগী ব্যক্তিকে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট সহকারী জজ আদালতে ‘দলিল সংশোধনের মোকদ্দমা’ (Suit for Rectification of Instrument) দায়ের করতে হবে।

    আদালতে করণীয় ও সতর্কতা মামলা দায়েরের ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে, কাবিননামায় লিপিবদ্ধ তথ্যটি প্রকৃতপক্ষেই ভুল ছিল এবং তা অনিচ্ছাকৃত বা পারস্পরিক ভুলবশত ঘটেছে-এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য বা প্রতারণা নেই। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID), জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রার বা সাক্ষীদের জবানবন্দি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। আদালত সাক্ষ্য-প্রমাণে সন্তুষ্ট হয়ে দলিল সংশোধনের ডিক্রি (Decree) প্রদান করলে, সেই ডিক্রির অনুলিপি সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে প্রেরণ করা হয় এবং সে অনুযায়ী মূল বালাম বই ও নকলে তথ্য সংশোধন করা হয়।

    বিয়ের সময়ই প্রয়োজন বাড়তি সতর্কতা দেওয়ানি আদালতে মামলা পরিচালনা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল একটি প্রক্রিয়া। তাই পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে বিবাহ নিবন্ধনের সময়ই বর, কনে এবং উভয় পরিবারের অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। কাবিননামায় স্বাক্ষর করার পূর্বেই বর ও কনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, দেনমোহরের পরিমাণ এবং শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। সামান্য সচেতনতাই পারে ভবিষ্যতের বড় আইনি ভোগান্তি থেকে মুক্তি দিতে।

    • মো. হায়দার তানভীরুজ্জামান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর

    নভেম্বর 24, 2026
    আইন আদালত

    সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামের

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যায় ন্যায়বিচারের ভবিষ্যৎ এখন আরাকান আর্মির ওপর নির্ভর করছে

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    আন্তর্জাতিক নভেম্বর 24, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.