Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এআইয়ের ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে ফৌজদারি শাস্তির দিবে অস্ট্রেলিয়া
    আইন আদালত

    এআইয়ের ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে ফৌজদারি শাস্তির দিবে অস্ট্রেলিয়া

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও আইনের আওতায় আনার কথা বিবেচনা করছে দেশটির সরকার।

    গত জুনে ওপেনএআইয়ের একটি অনিয়ন্ত্রিত এআই এজেন্ট অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা মেডিকেয়ারের তথ্যভান্ডারে সাইবার হামলা চালানোর ঘটনার পর এ উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তাঁর মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইনকেও এগিয়ে নিতে হবে।

    আলবানিজ বলেন, এআই অস্ট্রেলিয়ার জন্য বড় সুযোগ তৈরি করছে। তবে নিশ্চিত করতে হবে, এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে, বরং মানুষই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখে। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে আইনকে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করতে হবে।

    অস্ট্রেলিয়া সরকারের তদন্ত ও পর্যালোচনার পর এআই নিরাপত্তা নিয়ে নতুন পদক্ষেপের ঘোষণা আসে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির সব সুপারিশ গ্রহণ করেছে তাঁর সরকার। এসব সুপারিশের ভিত্তিতে ফৌজদারি আইন সংস্কারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

    প্রস্তাবিত সংস্কারের আওতায় ‘ক্ষতি প্রতিরোধে ব্যর্থতা’ নামে নতুন একটি ফৌজদারি অপরাধ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ক্ষতিকর কাজে ব্যবহারের ঝুঁকি রয়েছে এমন এআই মডেল তৈরি এবং সেই ঝুঁকি ঠেকাতে যৌক্তিক পদক্ষেপ না নেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, কম্পিউটার বা এআইয়ের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এই যুক্তি দিতে পারবে না যে তারা সম্ভাব্য বিপদের বিষয়টি জানত না। প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতা আগেভাগে শনাক্ত করা এবং অন্য কেউ সেগুলো কাজে লাগানোর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

    নতুন আইনি কাঠামোর আওতায় এআই কোম্পানিগুলোকে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সরকারকে জানানো বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এআই মডেলের ঝুঁকি স্বাধীনভাবে মূল্যায়ন এবং নিয়ম ভঙ্গের ঘটনায় বড় অঙ্কের জরিমানা ও শাস্তি নিশ্চিত করতে নতুন একটি নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ভাবছে সরকার।

    মেডিকেয়ারের তথ্যভান্ডারে হামলার বিষয়টি ওপেনএআই গত আগস্টে শনাক্ত করলেও সেপ্টেম্বরের আগে অস্ট্রেলিয়া সরকারকে জানায়নি। প্রতিষ্ঠানটির এই বিলম্বে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।

    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর এ বিষয়ে দেশটির ফেডারেল পুলিশের সঙ্গে কাজ করবে। তবে প্রস্তাবিত অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা, দায় নির্ধারণের মানদণ্ড এবং শাস্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

    জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে বিরোধী দলও। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী জোনো ডুনিয়াম বলেন, এআই এমন একটি বিষয়, যা নিয়ে দলীয় রাজনৈতিক বিরোধ তৈরি করা উচিত নয়। প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্থায়ী ও সর্বদলীয় অবস্থানের পক্ষে মত দেন।

    তদন্ত কমিটির সুপারিশ মঙ্গলবার প্রকাশ করা হলেও মেডিকেয়ারে সাইবার হামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে হামলার প্রকৃতি, এআই এজেন্টটির ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে বিস্তারিত তথ্য এখনো জনসমক্ষে আসেনি।

    এআইয়ের নিয়ন্ত্রণ হারানো নিয়ে প্রযুক্তি খাতেও উদ্বেগ রয়েছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এর আগে বলেছিলেন, কোনো এআই গবেষণাগার যদি তাদের বটগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তবে সেই গবেষণাগার বন্ধ করে দেওয়া উচিত।

    ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া সরকারের পর্যালোচনার সুপারিশ ও প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। প্রস্তাবিত আইন প্রণয়নের প্রক্রিয়ায় সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার কথাও জানিয়েছে তারা।

    এআই নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের অবস্থানও এক নয়। যুক্তরাজ্যে এআই নিয়ন্ত্রণের জন্য একক কোনো আইন নেই। সেখানে বিদ্যমান বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার মাধ্যমে প্রযুক্তিটি তদারক করা হয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এআই ব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণে নিজস্ব এআই আইন প্রণয়ন করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.