Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ
    আইন আদালত

    উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ২ হাজার ৩৬০ জনের নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। তবে রিট আবেদনকারী ৫৫ জনের স্বার্থ রক্ষায় তাঁদের জন্য সমসংখ্যক পদ শূন্য রাখতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ৫৫টি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগ কার্যক্রম চালাতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সরকারের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের শুনানি শেষে এ আদেশ দেন। এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী আদেশের কার্যকারিতা স্থগিত হলো।

    বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জাগো নিউজকে বলেন, আদালত ৫৫টি পদ সংরক্ষিত রেখে বাকি পদগুলোতে নিয়োগ কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছেন।

    কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের জন্য গত ৬ সেপ্টেম্বর চার সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট করেন।

    রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে রিটের বিষয়ে রুল জারি করেন। ওই আদেশে অধিদপ্তরের ২ হাজার ৩৬০টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

    হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগের চেম্বার আদালতে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। বুধবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিট আবেদনকারীদের স্বার্থ বিবেচনায় ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশ দেন।

    শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    আদালতের আদেশ অনুযায়ী, মোট ২ হাজার ৩৬০টি পদের মধ্যে ৫৫টি সংরক্ষিত রেখে অবশিষ্ট পদগুলোতে নিয়োগ কার্যক্রম চলতে পারবে। তবে রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষিত পদগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে আদালতের নির্দেশনার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    এআইয়ের ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে ফৌজদারি শাস্তির দিবে অস্ট্রেলিয়া

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.