Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট
    আইন আদালত

    বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার সুযোগ নেই বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার বা বিদেশে হস্তান্তর করতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিদেশি আদালতের পরোয়ানা থাকলেই দেশের কর্তৃপক্ষের ওপর তা কার্যকরের বাধ্যবাধকতা তৈরি হয় না।

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন নিষ্পত্তি করে আদালত এ অভিমত দেন। ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলায় বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালত কোনো রুল জারি না করে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন।

    মামলার নথি অনুযায়ী, বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলম সংযুক্ত আরব আমিরাতে জেরাব এলএলসিতে কর্মরত ছিলেন। সেখানে অর্থ আত্মসাতের অভিযোগে দুবাইয়ের সংশ্লিষ্ট আদালতে বিচার শেষে তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়। তিনি আদালতে উপস্থিত না থাকায় ২০২২ সালের ৪ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    রিট আবেদনকারীর দাবি, পরে গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের মাধ্যমে তাঁরা জানতে পারেন, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আল ফয়জুল আলমকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে জেরাব এলএলসি। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিষ্ঠানটি হাইকোর্টে রিট করে।

    রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সরাসরি আবেদনের ভিত্তিতে বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সুযোগসংবলিত কোনো প্রযোজ্য চুক্তি বা আইনি কাঠামো নেই। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকেও নির্ধারিত সরকারি চ্যানেলে প্রত্যর্পণ বা হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশ সরকার পায়নি। তাই বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আইনগত ভিত্তি নেই।

    আদালত পর্যবেক্ষণে বলেন, কাউকে গ্রেপ্তার করা কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো বলপ্রয়োগমূলক পদক্ষেপ নিতে হলে আইনের স্পষ্ট কর্তৃত্ব থাকতে হবে। বিদেশি আদালতের পরোয়ানা শুধু জারি হওয়ার কারণে বাংলাদেশের ভূখণ্ডে কার্যকরযোগ্য হয়ে যায় না। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দেশের প্রযোজ্য আইন ও তাতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

    হাইকোর্ট আরও বলেন, বিদেশি কোনো ফৌজদারি কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ বা সংশ্লিষ্টতা থাকলেও শুধু কর্তৃপক্ষের কাছে আবেদন করে তারা বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য করতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো বিধিবদ্ধ বা সাংবিধানিক দায়িত্ব প্রতিষ্ঠিত না হলে তাদের নিষ্ক্রিয়তাকে সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে গণ্য করার সুযোগ নেই।

    আদালতের মতে, রিট আবেদনকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্দেশনা চাওয়ার মতো আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এ কারণে কোনো রুল জারি না করেই পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করা হয়।

    রিটের পক্ষে আইনজীবী মো. সানোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল ওয়াহাব শুনানিতে অংশ নেন। তাঁদের সঙ্গে রাষ্ট্রপক্ষে আরও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন, মো. গোলাম রাজীব ও মো. ফুয়াদ হাসান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের নির্দেশ

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    এআইয়ের ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে ফৌজদারি শাস্তির দিবে অস্ট্রেলিয়া

    নভেম্বর 11, 2026
    আইন আদালত

    নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.