Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভল্ট থেকে টাকা গায়েব, ঢাকা ব্যাংকের কর্মকর্তার ২০ বছরের সাজা
    আইন আদালত

    ভল্ট থেকে টাকা গায়েব, ঢাকা ব্যাংকের কর্মকর্তার ২০ বছরের সাজা

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ক্যাশ ইন-চার্জ মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ এবং অতিরিক্ত ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    রায়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ঢাকা ব্যাংককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    এ ছাড়া প্রতারণার দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

    আদালত রায়ে উল্লেখ করেছেন, তিনটি মূল কারাদণ্ড ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তবে তদন্ত ও বিচার চলাকালে তিনি যে সময় হাজতে ছিলেন, তা সাজা থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    একই মামলার অপর আসামি ঢাকা ব্যাংকের তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

    মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিট বংশাল শাখায় নিরীক্ষা চালায়। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ক্যাশ ইন-চার্জ রিফাতুল হক ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই অর্থ সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

    এজাহারে বলা হয়, ভল্টের অর্থের ঘাটতি আড়াল করতে অভিনব কৌশল ব্যবহার করা হতো। ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। ফলে ভল্টে প্রকৃত অর্থের ঘাটতি সহজে বোঝা যেত না।

    এ ঘটনায় ঢাকা ব্যাংকের বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও অপারেশন ম্যানেজার এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকায় এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়।

    পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদন নিয়ে ২০২১ সালের ১৯ জুন দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    এমপির বাড়িতে আগুন, নাশকতা বা পেট্রোল বোমার প্রমাণ পায়নি তদন্ত দল

    নভেম্বর 12, 2026
    আইন আদালত

    ইরানে স্কুল বোমা হামলা, মানুষের জীবন মৃত্যুর দায়িত্ব এখন এআইয়ের কাছে

    নভেম্বর 12, 2026
    আইন আদালত

    ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.