Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল
    আইন আদালত

    যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এবং সহকারী জজ আদালতের ফটকসংলগ্ন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কে প্রেস ক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের ফটকসংলগ্ন দেয়ালের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। অজ্ঞাত ব্যক্তিরা এটি বিস্ফোরণ ঘটায়।

    অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ভাষ্য, আলী হোসেন মনি সড়ক, যা প্যারিস রোড নামে পরিচিত, সংলগ্ন আদালতের সীমানাপ্রাচীরের বাইরে থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে ছুড়ে মারে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

    এদিকে, আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ৯টার পর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এ সময় তাঁরা ঘটনার প্রতিবাদ জানান।

    বিক্ষোভে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরবরাহ কমায় চাঁদপুরে ইলিশের দাম বেড়েছে, বেচাকেনায় ভাটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    সাত দিনের উৎসব এখন তিন দিনের মেলা, অবহেলায় পড়ে আছে মীর মশাররফের জন্মভিটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে সংস্কৃতিচর্চার আহ্বান

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.