Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
    আইন আদালত

    অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত সনদ ব্যবহার করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) যোগ দিয়েছিলেন মো. আকবর আলী। সেই পরিচয়ে প্রায় ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা নেওয়ার দায়ে তাঁকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকবর আলী বিজিবির রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী। তিনি চাকরিতে মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করতেন।

    আদালত তাঁকে কারাদণ্ডের পাশাপাশি মোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা সব বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ অর্থ আদায়ের জন্য তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।

    রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    চার ধারায় সাজা

    আদালতের রায়ে বলা হয়েছে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির চারটি পৃথক ধারায় আকবর আলীকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে এক ধারায় তিন বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, আরেক ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, তৃতীয় ধারায় চার বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং চতুর্থ ধারায় এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    চার ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা গণনা শুরু হবে। আগে হাজতে কাটানো সময় সাজা থেকে বাদ যাবে।

    যেভাবে অন্যের পরিচয়ে চাকরি

    মামলার এজাহার ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য আবেদন করেন কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম এবং চৌহালীর রেহাই কাউলিয়া গ্রামের আকবর আলী।

    জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্ব সনদ জমা দিয়ে নিয়োগের জন্য নির্বাচিত হন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন।

    জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগে তাঁর অজান্তে নাম, বাবার নাম, ঠিকানা ও শিক্ষাগত সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। ওই পরিচয়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত চাকরি করেন। পরে অবসরে যান।

    দুদকের তদন্তে উঠে আসে, পরিচয় জালিয়াতি আড়াল করতে আকবর আলী ১৯৮৪ সালের বিয়ের নিকাহনামাতেও নিজেকে জাহাঙ্গীর আলম হিসেবে পরিচয় দেন। সেখানে বাবার নাম উল্লেখ করেন মহিরউদ্দিন। পরে চাকরির খতিয়ান বইয়ে নিজের জন্মতারিখ ও বাবার নাম পরিবর্তন করেন।

    এ ছাড়া ১৯৮৭ সালে কোনাগাতী গ্রাম যমুনা নদীতে বিলীন হয়ে গেছে বলে মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন। পরে নিজের প্রকৃত ঠিকানা রেহাই কাউলিয়া ব্যবহার করেন। পরবর্তী সময়ে জাহাঙ্গীর আলম নাম ও জসিম উদ্দিন মন্ডলকে বাবা দেখিয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন।

    প্রকৃত পরিচয় প্রকাশের পর দুদকের মামলা

    নিজের পরিচয় ব্যবহার করে অন্য একজনের চাকরি করার বিষয়টি জানতে পেরে প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।

    দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর বাদী হয়ে মামলা করেন। দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

    তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    রাষ্ট্রের তৃতীয় স্তম্ভে কেন কম বরাদ্দ: বিচার বিভাগ দেয় বেশি, ফিরে পায় নামমাত্র

    নভেম্বর 25, 2026
    আইন আদালত

    ট্রাকচালক হোসেন হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর

    নভেম্বর 25, 2026
    আইন আদালত

    রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.