Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনাঙ্গনের সর্বক্ষেত্রেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল: বিচারপতি জিয়াউল করিম
    আইন আদালত

    আইনাঙ্গনের সর্বক্ষেত্রেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল: বিচারপতি জিয়াউল করিম

    ইভান মাহমুদUpdated:মে 20, 2025মে 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনাঙ্গনের সর্বক্ষেত্রেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল: বিচারপতি জিয়াউল করিম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন দেশের আইন অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব, যার বিচরণ ছিল এই পেশার প্রায় সব শাখায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এ মন্তব্য করেছেন।

    সোমবার (১৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের স্মরণে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জিয়াউল করিম বলেন, “তিনি যে মূল্যবান সময় দেশের আইন অঙ্গন এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যয় করতে পারতেন সে সময় তিনি ছিলেন প্রবাসে। কিন্তু ২৬ ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তাতে বোঝা যায় তিনি কতটা গভীর ও দূরদর্শী মানুষ ছিলেন।”

    বিচারপতি করিম আরও বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইনের মতো জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সক্রিয় ছিলেন। আমি নিজেও বেঞ্চে বসে তার পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপন প্রত্যক্ষ করেছি। তার জ্ঞান, যুক্তি এবং প্রজ্ঞা সবসময় আলাদা করে চিনিয়ে দিয়েছে তাকে।”

    তিনি জানান, ব্যারিস্টার রাজ্জাকের আদর্শ ও কর্মপদ্ধতির প্রতিফলন আমাদের জীবনে ঘটাতে পারলেই কেবল এই আলোচনা সভা সার্থক হবে। অন্যথায় এই আয়োজনের কোনো বাস্তব মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

    আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার রাজ্জাকের জুনিয়র সহকর্মী ব্যারিস্টার বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন ও শিশির মনির সভায় অংশ নেন এবং স্মৃতিচারণ করেন।

    আলোচনা সভায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর দুই পুত্র ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।

    সভার বক্তারা সবাই একমত হন যে, ব্যারিস্টার রাজ্জাকের পেশাগত নিষ্ঠা, মানবিক দৃষ্টিভঙ্গি ও অনন্য বাগ্মিতা নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম ও আদর্শকে সামনে রেখে আইন অঙ্গনে ন্যায়, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হোক এই ছিল তাদের প্রত্যাশা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    “বন্ধকী সম্পত্তি” বিক্রির ক্ষমতা সম্পর্কে আইন কী বলে?

    এপ্রিল 30, 2026
    আইন আদালত

    আইনজীবী সমিতির একপাক্ষিক নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.