Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বগুড়ায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্ত দাবি
    অপরাধ

    বগুড়ায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্ত দাবি

    নিউজ ডেস্কজুন 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে দেউলি ইউনিয়নের কানছগাড়ি এলাকায় অবস্থিত কানছগাড়ি শিব মন্দির, শীতলা মন্দির এবং মহাশ্মশান মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরদিন সকালে পূজা দিতে গিয়ে স্থানীয়রা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।

    ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে।

    স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, মন্দিরগুলোতে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। হঠাৎ করে একসঙ্গে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা তাদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। তারা এ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

    স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের এক নেতা জানান, শনিবারের নির্ধারিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারা দেখতে পান তিনটি মন্দিরেই প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    এদিকে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রাজধানীর কাঁটাবন থেকে গড়ে ওঠে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার নেটওয়ার্ক

    জুন 14, 2026
    অপরাধ

    চাটখিলে বেদে পল্লীর ঝুপড়িতে এসি-সিসি ক্যামেরা, মাদকের বিলাসী আস্তানা

    জুন 14, 2026
    অপরাধ

    ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা, বহিষ্কারের সিদ্ধান্ত

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.