Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চকলেট-ওয়েফার চালানে ওজন কারচুপি, আদায় ১৯ লাখ টাকা
    অপরাধ

    চকলেট-ওয়েফার চালানে ওজন কারচুপি, আদায় ১৯ লাখ টাকা

    নিউজ ডেস্কজুলাই 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে আমদানি করা চকলেট ও ওয়েফারের একটি চালানে ঘোষণার চেয়ে বেশি পণ্য পাওয়ার ঘটনায় আমদানিকারকের কাছ থেকে প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্যচালান পরীক্ষা করেন। এ সময় ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের পরিমাণে অসামঞ্জস্য পাওয়া যায়।

    অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সি-১১৩৮৭০৬ নম্বর চালানটি গত ৫ জুলাই বিল অব এন্ট্রির মাধ্যমে আমদানি করা হয়েছিল। চালানটির কায়িক পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক চকলেটের পরিমাণ ঘোষণা করেছিলেন ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি। তবে প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি।

    একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষণায় ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজি উল্লেখ করা হলেও পরীক্ষায় পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।

    কাস্টমস কর্মকর্তারা জানান, পুরো চালানে ঘোষিত ওজনের তুলনায় মোট ৫৪০ দশমিক ৪১ কেজি অতিরিক্ত পণ্য পাওয়া গেছে। যা ঘোষিত নিট ওজনের তুলনায় প্রায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।

    অনিয়মের ঘটনায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক ও কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়েছে।

    সব মিলিয়ে ওই চালান থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড হিসেবে আদায় করেছে।

    কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক ফাঁকি ও পণ্য ঘোষণায় অনিয়ম ঠেকাতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে পণ্যের প্রকৃত পরিমাণ ও ঘোষিত তথ্যের মধ্যে পার্থক্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আরাকান আর্মির জালে পাহাড়ি তরুণরা—স্বপ্নকে পুঁজি করে চলছে ভয়ংকর খেলা

    জুলাই 29, 2026
    অপরাধ

    ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় দুর্নীতির ছায়া

    জুলাই 29, 2026
    অপরাধ

    লাভের হিসাব সাজিয়ে অনুমোদন পাচ্ছে প্রকল্প

    জুলাই 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.