Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, অক্টো. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে পাচারের সময় ৯ হাজার কেজি সার আটক করল বিজিবি
    অপরাধ

    ভারতে পাচারের সময় ৯ হাজার কেজি সার আটক করল বিজিবি

    নিউজ ডেস্কঅক্টোবর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন নদীপথ ব্যবহার করে ভারতে পাচারের চেষ্টা চালানোর সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এ সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি (প্রায় সোয়া ৯ টন)। তবে অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

    সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে সার পাচার হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানের সময় নদী থেকে সারবোঝাই একটি নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত রাসায়নিক সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১ হাজার ৭৫০ কেজি ডায়অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)। পাচারকারীরা নদীপথে নৌকায় করে এসব সার সীমান্ত অতিক্রম করে ওপারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

    সার আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশীয় কৃষির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রাসায়নিক সার চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরাচালানকারীরা মালামাল ফেলে চরে ও নদী পার হয়ে পালিয়ে যায়।

    তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ঘটনাটি কেন্দ্র করে জড়িত চোরাচালানিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক

    অক্টোবর 6, 2026
    অপরাধ

    আকাশপথে সোনার ছায়া বাণিজ্য

    অক্টোবর 6, 2026
    শিক্ষা

    ‘ফ্যাসিস্টের দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয় উপাচার্য’কে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ

    অক্টোবর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.