Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমইডির ৪ কোটি টাকার কাজের বিল ২৬ কোটি টাকা
    অপরাধ

    আইএমইডির ৪ কোটি টাকার কাজের বিল ২৬ কোটি টাকা

    মনিরুজ্জামানজুলাই 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের উন্নয়ন প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) নিজেই এখন দুর্নীতি ও অপচয়ের অভিযোগে বিদ্ধ। সংশ্লিষ্টদের দাবি, ‘নিবিড় পরিবীক্ষণ ও প্রভাব মূল্যায়ন’-এর নামে জনগণের কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে পরিকল্পিতভাবে। যেখানে মাত্র চার কোটি টাকায় কাজ শেষ করা সম্ভব, সেখানে আইএমইডি খরচ করছে ২৬ কোটি টাকা। এমন অস্বাভাবিক ব্যয় উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় জবাবদিহিতার অভাব এবং দুর্নীতির গভীর সংকেত দিচ্ছে।

    আইএমইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি বছর ৭৬টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরেও ৫৫টি চলমান ও ২১টি সমাপ্ত প্রকল্প নিয়ে এমনই পরিকল্পনা নেয়া হয়েছে। এসব প্রকল্পকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে, ক্যাটাগরি অনুযায়ী ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়। এ বছর ৭৬টি প্রকল্প মূল্যায়নের জন্য প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ২৬ কোটি টাকা।

    তবে একাধিক কর্মকর্তা বলছেন, আইএমইডির নিজস্ব জনবল দিয়েই এই কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব। সংস্থার পরিপত্রে এমন সমীক্ষা নিজস্বভাবে করার সুযোগও রয়েছে। তাদের হিসাব অনুযায়ী, প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় ধরলে, ৭৬টি প্রকল্পে খরচ হতো প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা।

    কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি ফার্ম নিয়োগ করায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি টাকা। এতে জনগণের গাঁটের টাকা থেকে ২২ কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে শুধুই অদক্ষ পরিকল্পনা ও স্বার্থনির্ভর সিদ্ধান্তের কারণে। এই অর্থ অপচয়ের ঘটনায় প্রশ্ন উঠেছে— যখন দেশজুড়ে অর্থ সংকট, তখন সরকারি একটি গুরুত্বপূর্ণ সংস্থা এমন ‘লুটপাট’ কীভাবে চালাতে পারে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় একদিনে ১০ সাক্ষ্য

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    দেশে বাড়ছে খুনের মতো গুরুতর অপরাধ, বাড়াচ্ছে  উদ্বেগ

    এপ্রিল 22, 2026
    অপরাধ

    শিক্ষকদের দুর্দশা—ইউনূস আমলের ভয়াবহ চিত্র

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.