Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তেলের মূল্যবৃদ্ধির ফলে কোন কোন খাতে খরচ বাড়বে
    অর্থনীতি

    তেলের মূল্যবৃদ্ধির ফলে কোন কোন খাতে খরচ বাড়বে

    নিউজ ডেস্কএপ্রিল 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এখন শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যাতায়াত, বাজার, বিদ্যুৎ, বাসাভাড়া থেকে শুরু করে সঞ্চয় পর্যন্ত—সবখানেই।

    সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১২ থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম গত রোববার থেকেই কার্যকর হয়েছে।

    একই সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকায়। অর্থাৎ এক লাফে ২১২ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাকে। চলতি মাসেই এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। এই পরিবর্তনের প্রভাব এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে মানুষের জীবনযাত্রায়।

    জ্বালানি তেলের দাম বাড়ার সবচেয়ে দ্রুত প্রভাব পড়ে যাতায়াতে। বাসভাড়া, রাইড শেয়ারিং সার্ভিস এবং এমনকি রিকশাভাড়াও ধাপে ধাপে বেড়ে যায়। আগে যেখানে দৈনিক যাতায়াতে প্রায় ১০০ টাকা লাগত, এখন তা ১৩০ থেকে ১৪০ টাকায় পৌঁছাতে পারে। ফলে মাস শেষে বাড়তি খরচ দাঁড়ায় প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা।

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যায়, আর তার প্রভাব পড়ে সরাসরি নিত্যপণ্যের দামে। ইতিমধ্যে ট্রাকভাড়া বাড়তে শুরু করেছে। শাকসবজিসহ বিভিন্ন পণ্যের দামও বাড়ছে। ডিজেলচালিত সেচের খরচ বাড়ায় কৃষিপণ্যের উৎপাদন ব্যয়ও বাড়তে পারে, যার প্রভাব চালসহ অন্যান্য খাদ্যপণ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

    ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এতে সরকার ভর্তুকি কমাতে গেলে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বাড়তে পারে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে। উদাহরণ হিসেবে, যেখানে আগে বিল ছিল ১ হাজার ৫০০ টাকা, তা বেড়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় পৌঁছাতে পারে।

    জ্বালানি ও অন্যান্য সেবার খরচ বাড়লে তার প্রভাব পড়ে বাসাভাড়ার ওপরও। অনেক ক্ষেত্রেই বাড়িওয়ালারা খরচ বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে ভাড়া বাড়িয়ে দেন। ফলে ১০ হাজার টাকার বাসা ভাড়া ১১ হাজার টাকায় ওঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

    এলপিজির দাম বাড়ায় রেস্টুরেন্ট ও ফাস্টফুড ব্যবসায়ীদের খরচও বাড়ছে। এর প্রভাব পড়ছে খাবারের দামে। আগে যেখানে একটি খাবারের দাম ১০০ টাকা ছিল, তা ১২০ থেকে ১৩০ টাকায় পৌঁছাতে পারে। মাসে কয়েকবার বাইরে খেলে খরচ আরও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

    ডেলিভারি চার্জও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় অনলাইন ফুড ও পণ্য সরবরাহে অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে। ফলে নিয়মিত অর্ডার করা ভোক্তাদের মাসিক ব্যয়ও বাড়ছে।

    সব খরচ বেড়ে যাওয়ার প্রভাবে মানুষের সঞ্চয় কমে যাচ্ছে। আগে যেখানে মাসে ৫ হাজার টাকা সঞ্চয় করা সম্ভব হতো, এখন তা কমে ২ থেকে ৩ হাজার টাকায় নেমে আসতে পারে।

    সব মিলিয়ে সীমিত ও মধ্যবিত্ত পরিবারগুলো মাস শেষে ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। সঞ্চয় কমে গিয়ে অনেক ক্ষেত্রে ধারদেনার ওপর নির্ভরতা বাড়ছে। আগে যেখানে কিছু টাকা উদ্বৃত্ত থাকত, এখন সেখানে ঘাটতি বা শূন্য হিসাবের পরিস্থিতি তৈরি হচ্ছে।

    সার্বিকভাবে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি শুধু একটি খাত নয়, পুরো অর্থনৈতিক চক্রে চাপ তৈরি করছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.