Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক শিল্পে নতুন দিগন্ত খুলতে আসছে বিটিকেজি এক্সপো
    অর্থনীতি

    পোশাক শিল্পে নতুন দিগন্ত খুলতে আসছে বিটিকেজি এক্সপো

    নিউজ ডেস্কএপ্রিল 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’। দেশের দ্রুত সম্প্রসারণশীল গার্মেন্টস খাতকে ঘিরে এই আয়োজনকে শিল্পসংশ্লিষ্টরা নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন।

    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

    প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বিকেএমইএ এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেড। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি হবে দেশের পোশাক ও টেক্সটাইল খাতকেন্দ্রিক সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিকেজি এক্সপোর কনভেনার ফজলে শামীম এহসান, ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো. লিমিটেডের নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং অ্যালিয়েন্ট লিমিটেডের সিইও রুবাইয়াত আহসান। এছাড়াও বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকরাও অনুষ্ঠানে অংশ নেন।

    আয়োজকরা জানান, আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৩০টি দেশের এক হাজারের বেশি প্রদর্শক অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

    মোট আটটি প্রদর্শনী হলে প্রায় ১ হাজার ৮০০ বুথের মাধ্যমে আয়োজনটি পরিচালিত হবে। প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই এক্সপোকে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রতি আন্তর্জাতিক আগ্রহের বড় উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    এদিকে মেলা চলাকালে বিকেএমইএ, বিইউটেক্স এবং টেক্সটাইল ট্যুডের উদ্যোগে তিনটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে শিল্পখাতের বর্তমান চ্যালেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    লক্ষ্যের ধারে-কাছে নেই রাজস্ব আদায়

    এপ্রিল 25, 2026
    অর্থনীতি

    বাজেট সহায়তায় বিদেশি অর্থের প্রবাহ হতাশাজনক পর্যায়ে

    এপ্রিল 25, 2026
    অর্থনীতি

    বিদ্যুতায়নের যুগে রেলওয়ে—৪২.৮৩ বিলিয়ন টাকার মেগা প্রকল্প

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.