Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উৎপাদন ক্ষমতা বাড়াতে বিশাল বিনিয়োগের পথে এনভয় টেক্সটাইলস
    অর্থনীতি

    উৎপাদন ক্ষমতা বাড়াতে বিশাল বিনিয়োগের পথে এনভয় টেক্সটাইলস

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 28, 2026এপ্রিল 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি মোট ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

    গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এই বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় কারখানার সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

    নতুন প্রকল্পের আওতায় কোম্পানির বর্তমান কারখানায় থাকা ‘ওপেন-এন্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এই সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উচ্ছিষ্ট বা রিকভারড ম্যাটেরিয়ালস কাজে লাগিয়ে সুতা উৎপাদন বাড়ানো। উৎপাদিত সুতা পরে কোম্পানির নিজস্ব ডেনিম পণ্যে ব্যবহার করা হবে, যা পুরো উৎপাদন ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করবে।

    প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ৭০ শতাংশ অর্থ ঋণের মাধ্যমে এবং বাকি ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে সংগ্রহ করা হবে। কোম্পানি ধারণা করছে, বর্তমান খরচ ও বাজার পরিস্থিতি অনুযায়ী প্রকল্পটি সাত বছরের ঋণ পরিশোধের সক্ষমতা তৈরি করবে। পাশাপাশি বিনিয়োগের অর্থ ফেরত আসতে সময় লাগবে প্রায় ৪ বছর ৮ মাস। প্রকল্পটি ১৫ বছরের মেয়াদে ইকুইটির বার্ষিক রিটার্ন ২৭ দশমিক ৮ শতাংশ এবং সামগ্রিক প্রকল্পের বার্ষিক রিটার্ন ১৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বর্তমান কারখানার পাশে ৫০ দশমিক ৩৭ ডেসিমল জমি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জমি ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।

    ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভ রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা এবং মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭টি।

    শেয়ার কাঠামো অনুযায়ী, উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৬৫ দশমিক ৪১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.