Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব
    অর্থনীতি

    করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব

    নিউজ ডেস্কএপ্রিল 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বর্তমানে এই সীমা পৌনে চার লাখ টাকা। সংগঠনটি মনে করছে, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ কমাতে এ পদক্ষেপ প্রয়োজন।

    আজ বুধবার আগামী বাজেটকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান করমুক্ত আয়সীমা বাড়ানোর এই সুপারিশ দেন।

    রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদিরও বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বিভিন্ন খাতের ব্যবসায়ীরাও এতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন।

    এফবিসিসিআই শুধু ব্যক্তিশ্রেণির কর ছাড়ের প্রস্তাবই নয়, করপোরেট কর কাঠামোতেও পরিবর্তনের সুপারিশ করেছে। সংগঠনটি নন-লিস্টেড কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়। পাশাপাশি টার্নওভার কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার দাবি জানানো হয়।

    রপ্তানিমুখী তৈরি পোশাকসহ সব শিল্প খাতে বর্তমানে কার্যকর ১ শতাংশ উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাবও দিয়েছে এফবিসিসিআই। একই সঙ্গে এই হার পাঁচ বছর ধরে অপরিবর্তিত রাখার অনুরোধ জানানো হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে সহায়তার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে পণ্যের সরবরাহে ভ্যাট হার ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সংগঠনটির মতে, এতে ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন।

    এছাড়া আমদানি শুল্ক কাঠামোতেও পরিবর্তনের সুপারিশ এসেছে। দেশে উৎপাদন হয় না—এমন শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের আমদানিতে সর্বোচ্চ ১ শতাংশ শুল্ক এবং দেশে উৎপাদিত হয়—এমন পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয় এফবিসিসিআই। তাদের মতে, এতে দেশীয় শিল্প সুরক্ষা পাবে।

    সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যবসায়ীদের প্রস্তাবের বিষয়ে বলেন, “শুল্ক-কর নিয়ে যতটা পারি করব। হয়তো পুরোটা পারব না, তবে ব্যবসা সহজ করতে আইনকানুন ও নিয়মনীতি ব্যবসাবান্ধব করা হবে।” এই পরামর্শক সভায় আসন্ন বাজেটকে কেন্দ্র করে করনীতি ও ব্যবসা পরিবেশ সহজীকরণ নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের অর্থনীতি: মধ্যপ্রাচ্য সংঘাতে ক্ষতবিক্ষত সব খাত

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    বাজেটের সংকট আকারে নয়—পরিকল্পনার অতিরঞ্জন ও ব্যয় অদক্ষতায়

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.